যুবক তোমার কতই না ছিল কথা,
যুবক তুমি যে ঝরালে নিরবতা
নষ্ট ভ্রষ্ট প্রেমে , কাম আর ঘামে
বিরহী নারীর বুকে গেঁথে দিলে
অস্পৃশ্য কথকতা!
যুবক তুমি তো এমন ছিলেনাকো?
কৈশোরে তুমি দৌ-ড়ে পেরোতে সাঁকো
নীল দু'চোখে তোমার আকাশ ছিল ঘন-
যুবক তুমি তো নিজেও সে কথা জানো!
নষ্ট যুবক কোথায় তোমার প্রেম?
আ-র তো সেখানে গড়ে না কোনও গৃহ
স্নান সমাপন নারীর চুলে কাম,
এখন শুধুই নষ্ট ছবি আঁকো!






