"ওরা আমাকে ভাল হতে দিল না"- বাংলা সিনেমা রিভিউ

পূজার ছুটি চলিতেছে । অবসর পাইয়া বাংলা সিনেমা দেখার এবং দেখিয়া একখানা বিটল রিভিউ লেখিবার সাধ(পড়ুন, ভীমরতি) মনে চাগার দিয়া উঠিল । অতঃপর “রিভিউ আমি লেখিবই” এই মর্মে নিজেরে প্রস্তুত করিয়া লইলাম । কিন্তু ততক্ষণে আরো একখানা সমস্যা দেখা দিল……রিভিউ আমি লেখিব বটে, কিন্তু বাংলা সিনেমা আমি এখন কোথায় পাই??? স্যাটেলাইট চ্যানেলে কিছু সিনেমা চলিতেছে বটে কিন্তু তাহাতে খবর আর ইশতেহার(পড়ুন বিজ্ঞাপন) মাঝারে বালির ডাইনি(পড়ুন স্যান্ডউইচ) তে পরিণত হইবার নিশ্চয়তাও রহিয়াছে চুম্বন । অতঃপর ডিভিডি কিনিবার সিদ্ধান্ত নিলাম । কিন্তু জনসমক্ষে বাংলা সিনেমার ডিভিডি কিনিয়া বাসায় আসিয়াছি ইহা বন্ধুমহলে প্রচার পাইলে স্বীয় ইজ্জতের লটারী হইতে মানসচোখে দেখিতে পাইলাম । কাজেই একখানা বাংলা সিনেমার ডিভিডি আনিয়া দিবার জন্য ছোট ভাইকে অনুরোধ করিলাম……ভ্রাতা “তোমার মগজের কয়খানা স্নায়ুরজ্জু তীর্থে গিয়াছে?”:| জাতীয় চাহনি দিল । আমি তাহাকে আমার পরিকল্পনা কহিতেই সে ডিভিডি ভাড়া করিয়া আনিয়া দিতে সম্মত হইল । আমি ৫০ টাকা দিয়া তিনখানা “মূলধারা”র বাংলা মুভির অর্ডার দিয়া অঙ্গসংস্থান-শারীরতত্ত্বের পুস্তকে ডুবিয়া গেলাম:-/ । এইখানে বলিয়া রাখিতেছি আমার ছোটভাই কিন্তু বিনা শর্তে এই দুঃসাহসিক কাজ করিতে সম্মত হয়নাই । তার চাহিদা অনুযায়ী তাহার একখানা সামু ব্লগ আমাকে খুলিয়া দিতে হইয়াছে । এই ব্লগে সে কি করিবে, আদৌ কিছু করিবে কিনা তাহা বলিতে পারি না :|।

যাহাই হউক, সন্ধ্যাবেলা গৃহে ফিরিয়া ছোটভাই বলিল তিন দোকান খুঁজিয়া সে কলকাতার বাংলা সিনেমা ছাড়া আর ডিভিডি/ভিসিডি/সিডি কিছুই পায় নাই । আমি যাতে না চটিয়া যাই এইজন্য তিনটা মোবাইল ফিল্ম(3GP) কাজী মারুফের “ওরা আমাকে ভাল হতে দিল না”, শাকিব খান-ডিপজলের “কোটি টাকার কাবিন”, আর এম এ জলিল অনন্তের মাষ্টারপিস :|“খোঁজ-দ্যা সার্চ” নিয়া আসিয়াছে । কি আর করিব, মারুফের ছবিটাই দেখা শুরু করিলাম । আর অনেকক্ষণ ধরিয়া সাধু ভাষায় বকবক করিতে করিতে আক্ষরিক অর্থেই স্বীয় কটিদেশ “বঙ্কিম” হইয়া যাইতেছে:(( । কাজেই নিচের প্যারা হইতে চলিত ভাষায় লিখিতেছি ।

ছবির প্রথমে কয়েদী মারুফকে জেলার ডেকে পাঠান । জেলার মারুফকে তার জামিনের বুলেটিন দিলেন । মারুফ ঝুনা মাল, সে জেলারকে জিজ্ঞাস করে আসলেই কি সে মুক্ত নাকি জেল গেটেই আবার জামাই বানানো হবে । তখন জেলার বলে মারুফের আটটি মামলাতেই নাকি তার জামিন হয়ে গেছে, কাজেই এবার বোধহয় আর তেমন হবে না । জেলার মারুফের পবিবার-পরিজনের কথা জানতে চান, মারুফ বলে তার বাবার নামের জায়গায় কি লেখা আছে তা দেখতে । জেলার দেখে বলে, “তোর বাবার নামের জায়গায় লেখা মিঃ ড্যাশ, তুই কি খ্রিষ্টান?”B-)B-)ভাবে আছি মারুফ বলে তার মায়ের নাম নমিতা(বাপের নাম কি তাইলে ডোকোমন???), মারুফের জন্মের পর তার মা মুসলমান হইসিল……কয়েক বছর পর ক্যান্সারে মারা যায় । তার পর মারুফ স্কুলে ভর্তি হইলে তার বাবার নাম দেয় মিঃড্যাশ…… এর পরে মারুফ সবখানে ১নাম্বার হয়ে কলেজে উঠে । এই পর্যায়ে কাহিনী ফ্লাশব্যাকে চলে যায় । দেখা যায়। নবীন-বরণ অনুষ্ঠানে মারুফ আর শানু নাচছে । গানের কথাগুলা খারাপ না…… “উত্তরে দক্ষিণে পশ্চিম পুবে, ইচ্ছা-অনিচ্ছাতে যেদিক যাবে……” গান শুইনা আমার বনানী-গুলশান-বারিধারা:PB-)চোখ মারাচুম্বন সব একসাথে মনে পড়তে লাগল । শানুর সাথে মারুফের মাখামাখি দেখে সিদ্ধি মাসুদকে দিয়ে মারুফকে পেটায় শানুর বাবা শরীফ সাহেব । এরপরও কাজ না হওয়াতে পুলিশ কেসে মারুফকে ফাঁসিয়ে দেওয়া হয় । জেল থেকে বেরিয়ে মারুফ দেখতে পেল শানু সুইসাইড করেছে । মারুফকে দেখে রাগেক্ষোভে শরীফ সাহেব সিদ্ধি মাসুদকে দিয়ে মারুফকে খুন করার আদেশ দেন । সিদ্ধি মাসুদের হাত থেকে দাও কেড়ে নিয়ে এলোপাথাড়ি কোপাকুপি শুরু করে মারুফ । প্রতিটা কোপের সাথে তারস্বরে চিতকার “ওরা আমাকে ভাল হতে দিল নাআআআ………”:-/:-/:-/ এরপর শুরু আসল ফিলিম ।

মারুফ ছাড়া পাইল । নূরজাহান(ববিতা)র পাঠানো কর্মচারী মারুফকে ববিতার বাসায়(পড়ুন এফডিসিতে) নিয়ে যায় । মারুফকে ফ্ল্যাটের ঠিকানা দিয়ে পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে বলা হয় । সেখানে যাওয়ার পর দেখানো হয় বখাটে সেতু(পূর্ণিমা)র সাথে । পূর্ণিমা সম্ভবত বাংলাদেশের প্রথম “হিরোইনচি” ক্যাটগরির নায়িকা (কারিনা হিরোইন হইতে পারে, কিন্তু আমাদের আছে হিরোইনচি!!!ভেংচি:P:P) এখানে হেরোইন না নিলেও সিগারেট খেতে দেখা গেছে তাকে । এরপর কাবিলার অনুরোধে পুরোনো শত্রু সিদ্ধিকে খুন করে মারুফ । তখনও মারুফ জানেনা ববিতা কেন তাকে জেল থেকে ছাড়িয়েছেন । ববিতা মারুফকে আর ঝামেলায় জড়াতে নিষেধ করেন । ঠিক এর পরেই ববিতার উদ্দ্যেশ্য দর্শকদের কাছে পরিষ্কার হয়, কারণ দুই ঝাড়ুওয়ালা শিরস্ত্রাণ(আমার এইরকমই মনে হয়েছে)আমি কিন্তু চুপচাপ:| পড়ে দৃশ্যপটে এসে হাজির হয় ববিতার আসল স্বামী কিম্ভুতকিমাকার ধূমকেতু(কাজী হায়াত), ববিতা তালাক না নিয়েই বড়লোক স্বামীর ঘর করেছিলেন । এই সূত্রে ধূমকেতু স্ত্রীকে ব্ল্যাক্মেল করে টাকা নিয়ে এতিমখানায় দিয়ে দিত । ধূমকেতুকে আকাশে পাঠিয়ে দেবার জন্যই মারুফের সাহায্য প্রয়োজন । সত্যি কথা বলতে, কাহিনীটা মোটামুটি ভালোই সলিড বানাইসে বলতে হবে । চুম্বন

সিনেমার এই পর্যায়ে হিন্দির তুবড়ি ছোটাতে ছোটাতে জহুরুল(মিজু আহমেদ)র আগমন । আচমকা ১০ কোটি টাকা লোপাট হবার খবর পেয়ে লোপাটকারী হিসেবে সেতুর বাবা সিরাজকে শনাক্ত করা হয় । দল-বল নিয়ে গিয়ে পুরো পরিবার ক্লিয়ার করে দেয় সে……কিন্তু মারুফের ঘরে থাকায় সেতু বেচেঁ যায় । জহুরুল ১০ কোটি টাকার মাঝে ৮ কোটি টাকা উদ্ধার করলেও জর্জ ওয়াশিংটন মানে ২ কোটি টাকা মূল্যমানের ডলার কিন্তু সেতুর কাছেই ছিল । এই টাকা উদ্ধার করতে গিয়ে পাগল্পারা হয়ে উঠে জহুরুল । সেতুর খোজ চলতেই থাকে । পরে মারুফের হাতে দল-বল সহ পটল তুলে জহুরুল ।

অন্যদিকে জানা যায় ধূমকেতু আর নূরজাহানের একটি ছেলে হয়েছিল । কিন্তু সেই ছেলেটি কোথায় তা তার বাবা জানে না । ধূমকেতু নূরজাহানের কাছে তার ছেলের খবর জানতে চায় । কাজীহায়াতকে খুন করার জন্য মারুফকে পাঠায় নূরজাহান । কিন্তু গুলি করার সময় হাত থেকে পিস্তল ফস্কে গুলি গিয়ে লাগে হায়াতের ভাই জলিলের গায়ে । আবারো একটি খুন, আবারো মারুফ আদালতে । আদালতে দাঁড়িয়ে মারুফ তার বাবা-মার পরিচয় জানানোর জন্য আবেদন করে । মারুফের এতিমখানার একজনের সাথে কথা বলে জানা যায়, মারুফ আসলে নূরজাহান আর কাজী হায়াতেরই সন্তান । আদালতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হলেও জজসাহেবা মারুফের মৃত্যুদন্ড ঘোষণা করেন ।

যদিও বিটল রিভিউ লেখতে চাইসিলাম, তারপরো বলব সিনেমাটা আমার বেশ ভালই লেগেছে । ববিতা, কাজী হায়াত, পূর্ণিমা আক্ষরিক অর্থেই দুর্দান্ত অভিনয় করেছেন । মারুফ মোটামুটি করেছে । কিছু কিছু ডায়লগ বেশ চিত্তাকর্ষক । “দেশ অনেক আগায়ে যাবে, পদ্মা ব্রিজ হবে, ঢাকায় দুতলা রাস্তা হবে, পাতাল রেল হবে, ঘরে ঘরে সবাই চাকরি পাবে……কিন্তু এইসব তুই কিছুই দেখতে পাবি না” এই রকম একটা ডায়লগ দিয়ে কাবিলাকে খুন করে মারুফ । সিনেমাটা “লিও” বা “বিচ্ছু”র বাংলাদেশী সংস্করণ হলেও চোখে পড়ার মত স্বকীয়তা আছে(ডাবল-মিনিং, বুইঝা নেন) । আশা করি নেক্সট টাইম শাকিব খানের সহায়তায় সত্যিই বিটল কিছু লিখতে পারব খুশি:):)।

0
আপনার রেটিং: কোনোটি নয়

* প্রতিক্রিয়া *

থাম্বস আপ থাম্বস আপ থাম্বস আপ থাম্বস আপ থাম্বস আপ
অতুলনীয় আপনার লেখনী ভঙ্গি। আপনার ফ্যান হয়ে গেলাম। নিয়মিত এ ধরনের স্যাটায়ার চাই। ফেবুতে শেয়ার করলাম।

আপনাকে অনেক ধন্যবাদ, চেষ্টা থাকবে । খুশি খুশি খুশি

আহমাদ জাদীদ

SmileyCentral.com

--------------
আমি আসছি

কোথায়??? বত্রিশপাটির হাসি

আহমাদ জাদীদ

* নতুন মন্তব্য লিখুন *

তথ্যটি সবাই দেখতে পাবে না। সংরক্ষিত থাকবে।