সারি সারি হেটে যাও কুয়াশার পথে
বস্ত্র-বালিকা তুমি; শীতের বাতাসে
শিহরণ তুলে যায়; তব আঁচলেতে
শিশিরের কণা জমে, ভোরের আকাশে
বেতস ফলের মতো ধুসর চাহনী;
তপনের ঘোলা চোখ দৃষ্টি হারায়
চন্দ্রালোকের পথে; জীবন কাহিনী
ঘুর্ণায়মান , বার বার আসে যায়।
করস্পর্শের কৌশলে লাবন্যময়
পরিচ্ছদে রাঙাও আমার দেহ ;
অথচ, জীবন-ধারা ঘণ অয়োময়
আঁধারে নিমজ্জিত দেখেনা যে কেহ।
বস্ত্র-বলিকা! মম হৃদি আকুলতা
ঢের ঝরে কারুণ্যে, ভগ্নী, হে মাতা।






* প্রতিক্রিয়া *
কবিতা আমি ত্যামন একটা বুঝিনা। মনে হয় ভাল হয়েছে।
ধন্যবাদ নুর নবী দুলাল আমার ব্লগে আসার জন্য। ভালো থাকুন।
**************************
জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।
--------------
আমি আসছি
?
**************************
জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।
মধুসূদন এর ছন্দ আবারো মনে করিয়ে দেবার জন্য অশেষ ধন্যবাদ।
**************************
জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।
* নতুন মন্তব্য লিখুন *