সীমান্ত হন্তারক সাবধান!
নামা তোর উদ্যত, উদ্ধত বন্দুক
এবং নতজানু রাষ্ট্র বিধাতাগন
পায়ের নিচে মাটি সরে যাওয়ার আগেই,হ ও সাবধান!
খাড়া কৃপাণ নেমে আসবে নচেত্ দ্রুত!
মোড়ল রাষ্ট্লের অর্বাচীন বিধাভা,
কাঁটা তারে ঝুলছেনা শুধু ফেলানীর দেহ,
ঝুলছে ব্যাবচ্ছেদ সভ্যতার! টলছে আসন বিধাতার
খুলে খুলে ঝুলে ঝুলে পড়ছে তোমার গনতান্ত্লীক
আলখাল্লা! সীমান্ত হন্তারক
পালিত শকুন তোমার
যাকে তুমি দিয়ে যাচ্ছ তোল্লা ফেলানীর দীর্ঘশ্বাসে ,
সেলুকাসের উপহাস হয়ে
কেটে নেবে তোমার ই সাধের কল্লা !
তোমার ঘাড়ে গর্দানে একাকার
গনতন্ত্ল আর মানবাধিকার
ম্যা ম্যা ম্যাতকারে
আকাশে বাতাসে
মলে মূত্রে ভাসিয়ে
তুমি নিজেই হচ্ছ ম্যাসাকার !
তুমি নিজেই নিজেকে করছ বলাত্কার !
তাই স্বরাষ্ট্র সাবধান,
মোড়ল রাষ্ট্র সাবধান,
কমিয়োনা বিপদজনক ব্যাবধান!






* প্রতিক্রিয়া *
বানানগুলো শুদ্ধ করে দেন। কবিতা ভালো হয়েছে। আবেগীত বক্তব্যের ঝর্ণাধারা। রাজনীতির উলঙ্গতা প্রকটভাবে প্রকাশিত। কবিতা আরো ভালো হতো, যখন আবেগ হতো উপমা ভিত্তিক।
ভালো থাকুন আসিফ রূমি।
**************************
জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।
কবি হুমায়ুন কবির'র কথাগুলোই আমার কথা। ওনার মত করে আমি জীবনেও এমন মন্তব্য করতে পারতাম না।
পড়ার এবং সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
...........................................
"সত্যর স্রষ্টা সত্য নিজে ,কিন্তু মিথ্যার স্রষ্টা মিথ্যা নিজে নয় মানুষ"-
সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাইi"-চণ্ডী দাশ
* নতুন মন্তব্য লিখুন *