মানবতা

হায় আমি, হায় আমার মানবতা;
আজ রক্ত মাখানো জমিনে
ছড়ানো রয়েছে সাদা রঙের এই পোস্টারটি
যাতে লেখা এই বানী, প্রতিদিনই ভিজে চলেছে
আরও বহু তাজা হৃদয়ের জীবন-সুধার ক্ষরণে ।
তবুও মানবতা মানবতা বলে চেঁচায়
মাথায় ভণ্ডামি আর মিথ্যার মুকুট পরা
কিছু মানুষ।
আর প্রতিদিনই ধূলিমলিন করে
মানবতার কোমল মুখখানিকে।
আর তারপরেও জীবন সংসারে-
অভিনীত হয় মানবতার অপটু নাটক
যা বুঝে না; নাম না জানা গলির
ধারে দাঁড়ানো অভুক্ত ছোট্ট শিশুটি।
যে শুধু চেয়েছিল দুবেলা খাবার
আর একটা রঙিন বল।
এই মানবতা তাকে এটুকুও
দিতে পারেনি।
তবুও আশায় থাকি প্রায়শ্চিত্তের
আগুনে পুড়ে সকল সমালোচকদের
তীর ছিন্ন করে মানবতা জাগবে তার
আপন মহিমায়,
আমি সেই দিনটির অপেক্ষায় রইলাম

0
আপনার রেটিং: কোনোটি নয়

* প্রতিক্রিয়া *

হ্যা বন্ধু The ancient মানবতা জাগবে তার আপন মহিমায়। কিন্তু বাস্তব সত্য হলো - মানবতার বাণী সর্বদা নিভৃতে কাঁদে। কবিতা ভালো লাগলো।

**************************
জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবি হুমায়ুন ভাই যখন ভাল বলেছে, আমি ক্যামনে বলি কবিতা ভাল হয় নাই।

খুশি খুশি খুশি চালিয়ে যান

--------------
আমি আসছি

অ... এটা কবিতার পোষ্ট!

না এইটা বান্দর ক্যামনে মানুষের পূর্বপুরুষ সেটার উপ্রে পোস্ট@আগুন্তক ক্ষেপছি

ভালিই বলেছেন...। আমিও আছি

* নতুন মন্তব্য লিখুন *

তথ্যটি সবাই দেখতে পাবে না। সংরক্ষিত থাকবে।