নাগরিকব্লগের সম্মানিত নাগরিকগণের আগ্রহের প্রেক্ষিতে মডারেশন প্যানেল বিভিন্ন সময় বিভিন্ন পোষ্ট বা মন্তব্যে সম্মানিত নাগরিক/ব্লগারগণের যে সব মন্তব্য বা পোষ্টের বক্তব্যকে ওস্তাদী বয়ান হিসাবে প্রকাশ করা হয়, তার একটি আর্কাইভ করার সিদ্ধান্ত নিয়েছে। এই কার্যক্রমটি নতুন বছরের প্রথম মাসের প্রথম ওস্তাদী বয়ানটি সংরক্ষনের মাধ্যমে শুরু করা হল। নাগরিকগণ ইচ্ছে করলে মডারেশন প্যানেল কর্তৃক প্রকাশ করা ওস্তাদী বয়ানটির বিষয়ে মন্তব্যের ঘরে মন্তব্য করতে পারবেন এবং মতামত জানাতে পারবেন।
বছর শেষে সর্বোচ্চ ওস্তাদী বয়ানকারীকে ব্লগের পক্ষ থেকে সম্মানিত করা হবে। এখানে উল্লেখ্য যে, নাগরিকব্লগের মডারেশন প্যানেল ওস্তাদী বয়ান নির্ধারণের ক্ষেত্রে মন্তব্যকারী ব্লগারের মন্তব্যকেই বেশী গুরুত্ব দিয়ে থাকেন। নাগরিকব্লগ একজন লেখক ব্লগারকে যে মাপে মুল্যায়ন করে, ঠিক একই মাপে মন্তব্যকারী ব্লগারকেও মুল্যায়ন করে। তাই ব্লগের সকল সদস্যকে মডারেশন প্যানেল ব্লগার না বলে নাগরিক বলতেই উৎসাহ প্রদান করে। নাগরিককে আরো আকর্ষনীও ও কার্যকরী করে তুলতে নাগরিকব্লগের মডারেশন প্যানেল সম্মানিত নাগরিকগনের মতামতকে সম্মান করে। আমাদের ওস্তাদী বয়ানের এই আর্কাইভটিও আপনাদের অংশগ্রহনে প্রাণবন্ত হয়ে উঠবে।
ওস্তাদী বয়ানটিতে আপনারা পোষ্টের লিংক যেমন পাবেন, ঠিক তেমনি বয়ানকারী নাগরিকের ব্লগের লিংকও পাবেন। সকল নাগরিকের সহযোগীতা কামনা করছি।
ওস্তাদী বয়ান-১
তারিখঃ ০৪/০১/২০১২
"অসভ্যরা শহর বানাতে পারে না, তারা যা বানায় তা শেষ পর্যন্ত ঐ অরণ্যই হয়ে যায়। তারপর তারা নিজেদের দালানগুলার উপ্রে বসে বসে, ছাপড়ার নিচে বসে বসে, একে অন্যকে “জানোয়ার” আর “অসভ্য” বলে গালাগালি করে।"
- বর্ষার মেঘমালা
ওস্তাদী বয়ান-২
তারিখঃ ০৭/০১/২০১২
"নাম যদি হয় মোহাম্মদ সোলাইমান ইব্রাহীম (তিনজন নবীর নামে) আর কাম হইলো চুরি করা, তাইলে কি খুব গৌরবের বিষয়??....... ঠিকই দই-মিষ্টিটা খাবে ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারের, কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই পাইলে ছাড়বে না... কিন্তু গায়ে ব্যবহার করবে ১০০% হালাল এরোমেটিক সোপ। হিন্দুদের ঘাম খাইতে দোষ নাই, নাম খাইতে দোষ!!"
- রোকসানা রশীদ
ওস্তাদী বয়ান-৩
তারিখঃ ১৬/০১/২০১২
উচ্চাভিলাসী ইচ্ছা মনে হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি পাবলিক এডুকেশনে সরকার যে ভর্তুকি দিয়ে আমার মতো একপাল তৃণভোজী বছর বছর উৎপাদন করে, তার থেকে যদি খানিকটা বাঁচিয়ে অপাঠ্য বই প্রকাশ আর প্রচারে বরাদ্দ করত, তাহলে মগজসম্পন্ন প্রজন্ম তৈরি হতে পারত।
-ফকির কামরুল
ওস্তাদী বয়ান-৪
তারিখঃ ২৩/০১/২০১২
"যে জাতি ঘুম ভাঙ্গার পর দিন শুরু করে ভারতীয় পণ্য দিয়ে এবং দিন শেষ করে বেড-এ যায় ভারতীয় পন্য ব্যবহার করে, তাদের ভারত বিদ্বেষী মনোভাব দেখলে হাসি পায়। এরা হচ্ছে সৌখিন ভারত বিদ্বেষী। পারলে আগে ভারতীয় পন্য বর্জন করে ইতিহাস তৈরী কর। তারপর এসে জ্ঞান কপচাও...."
- আগুন্তক
ওস্তাদী বয়ান-৫
তারিখঃ ৩১/০১/২০১২
"বাঙালি যে অভুক্ত উদর নিয়েও মোটরযানসওয়ার হয়ে বর্জ্যত্যাগে বিশেষ উৎসাহী তা তো আর নতুন কিছু নয়! ভুতের গলির খানাখন্দে আকাশের প্রতিবিম্ব নিয়ে, মেট্রোরেলকে তাই আমাদের যানজটের একমাত্র মুশকিল আসান ধরে নিতে অন্তর্বাস চিটচিটে হয়ে আসে। এক্কেরে বিদ্যাশের মতো! আর সরকার প্রাইভেট কারে ট্যাক্স বাড়ালে তাকে ভোটের ভয় দ্যাখাতে ছাড়ি না!"
-জনৈক বাঙাল
ওস্তাদী বয়ান-৬
তারিখঃ ১৩/০২/২০১২
"এটা বাঙালির প্রতিবাদ, এটা সে একাই লড়বে--- যতুটুকু পারবে- ততটুকু লড়বে। কিন্তু পাকিস্তানীদের কাঁধে কাঁধ মিলিয়ে...... নেভার!!! বাঙালিকে বাঙালিত্বের উর্ধ্বে গিয়ে এক টুকরো চামড়ার খন্ডে বাঁধার চেষ্টা সফল হবে না। আমার মায়ের ধর্ষণকারীকে আমি আমার বোনের হত্যাকারীর বিচারের ভার দেবো না। আমার কি মেরুদন্ড নেই। আমার মা কি আমার মুখে তুলে দ্যায়নি তার বুকের দুধ, আমার পিতা কি এতোই অথর্ব আমায় নিজের জন্য নিজের শক্তিতে লড়তে শেখায় নি?! যদি শিখিয়েই থাকে- কোনো কুত্তারবাচ্চাকে আমার দরকার নেই ওদের সাথে লড়তে... এটাই চেতনা, এটাই নিজস্বতা। এটাকেই বলে জাত চেনানো!!!"
-জনৈক বাঙাল
ওস্তাদী বয়ান-৬
তারিখঃ ২১/০২/২০১২
"এলিয়েনরা যদি পৃথিবীতে আসতে চায় তাহলে অন্তত পাঁচটি ভাষা তাদের শিখে আসতে হবে। এর মাঝে ইংরেজী, মান্দারিন, আরবি আছে। বাংলা নেই সেখানে। এলিয়েনদের বাংলা শেখার প্রয়োজন নেই। আমরা নিজেরাই আমাদের ভাষাটাকে এলিয়েনের ভাষা করে ফেলেছি।"
-রুবাইয়্যাত






* প্রতিক্রিয়া *
অসাধারন একটা উদ্যোগ।



এইজন্যই নাগরিক এতো প্রিয়।
নাগরিক হিসেবে পরিচয় দিতেই গর্ববোধ করি।
নাগরিকের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
.....................................................................
তবুও অবিরাম স্বপ্ন দেখে যাই....
ব্যতিক্রমধর্মী সিদ্ধান্ত। নাগরিক কর্তৃপক্ষকে এ জন্য ধন্যবাদ। এসব ওস্তাদী বয়ানের লিংক ধরে আমরা পুরানো জনপ্রিয় পোষ্টগুলোও খুঁজে পাব অতি সহজেই। প্রিয় নাগরিক দীর্ঘজীবি হোক। বাংলাব্লগের ব্যতিক্রমতা ধরে রাখুক আগামীতেও.......।
চমৎকার একটি সিদ্ধান্ত , নগরিক কে ধন্যবাদ এমন একটা বিষয় নিয়ে আসার জন্য
শুভকামনা থাকলো।
================================================
এই দেশে শিক্ষার হার ৪৮% হইলেও কবির হার শতকরা কত আমি তা জানি না, কারন আমি কবি না আমি কাক, তাও আবার পাতি কাক আর আমি আজো কুবিতা ফেরী করি আর কবিতা কিনতে পয়সা জমাই যাতে করে এক জন বুদ্ধিমান দানব হইতে পারি।
====
নাগরিকের ওস্তাদী বয়ান ব্যাপারটা অনন্য। এই উদ্যোগ একে আরও ভিন্নমাত্রা দিয়েছে নিঃসন্দেহে।
###############################
নন্দিত এ নরক......হৃদয় আমার
"If the presidents dont do it to their wives, they do it to their countries"-Mel Brooks
প্রসংশনীয় উদ্যোগ। নাগরিকদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো এখন আর হারিয়ে যাবেনা। বয়ানগুলো সংরক্ষন করার এই উদ্যোগের কারণে নাগরিকব্লগ আরো সমৃদ্ধ হয়ে উঠবে। 'ওস্তাদী বয়ানসমূহ' নামে আলাদা ট্যাব সংযুক্ত করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়ে গেলাম।
ভালো উদ্যোগ।
=====================================
যুদ্ধাপরাধীদের বিচার "চাই" আবার কী?! বিচার না করলে মাইরে মিস নাই...
=====================================
ভালো উদ্যোগ
নমঃ নমঃ
when they found my certificate-name meaningless, they gave me a very new name- that is ‘spoiled child’.
চমৎকার উদ্যোগ।
-------------------
সুশাসনের অপেক্ষায়...
-------------------
ভালো উদ্যোগ ।
চিন্তাটা ভালই লাগছে।
নাগরিক এর এই মহতী উদ্যেগকে সাধুবাদ জানাই ।
.
.
এবার দাঁড়াও,
রুখো একবার
ভেঙ্গে ফেলো পিঠ ঠ্যাকার দেয়াল ।
দেখবে,সামনে তোমার নিশ্চিত সু-দিন .... পুষ্প ।
.
.
সত্য প্রকাশে,সদা জাগ্রত
মৃত্যুকে বিসর্জন দিই পদতলে .... পুষ্প ।
.
উদ্যোগ চরম
তারুপ্রে আমি বিরাট লাকি প্রথম এনলিস্টমেন্টটা আমি পায়ে গেসি ...

-------------------------------------
বুকের বামদিকে সস্তার ইন্জিন , দয়া করে আঘাত দিবেন না । বিস্ফোরিত হলে উভয়পক্ষেরই ক্ষতি..........
-------------------------------------
আজকাল আবা চুশিল সমাজের বিপরীতে নাকি নাগরিক সমাজ হইছে। পরে নাগরিক কইলে যদি আমাগোরে ঐ সমাজে ঢুকায়ে দেয়??
নাগরিক নামটা ভালু। উদ্যোগটা সেইরাম
-------------------------------------------
আমি অধম তাই বলে তুমি উত্তম হইবানা কেন
হ! শুনলাম!! এনুস ডাক্তররে সম্ভবত মাথা বানানির নিন্তা করতেছে... যাতে ডাক্তর কামাল, দেবপ্রিয় এরা ছাড়াও আরো আছেন- আমাদের সকলের অতিপ্রিয় আসিফ নরজুল! দুনিয়াডা বড়ৈ বিছিত্র জায়গা...
=====================================
যুদ্ধাপরাধীদের বিচার "চাই" আবার কী?! বিচার না করলে মাইরে মিস নাই...
=====================================
ইংরেজী নববর্ষ ২০১২-তে ব্লগার রোকসানা রশীদের দ্বিতীয় ওস্তাদী বয়ানটি অসাধারণ।
এই আকামডা কে করসে? পড়ে এরোমেটিক মাখা পাব্লিকজ আমাকে দৌড়ানি দিলে??
OMFG!!!
~বেঁচে আমি থাকবোই আমার আপন ইচ্ছায়
শান্তনু তনয় ভীষ্মের মত উত্তরায়ণে না হোক
অন্তত উত্তম এক কালের প্রতীক্ষায়~
ফকির কামরুল অসাধারন বলেছেন। উচ্চশিক্ষিত গাধা তৈরির চেয়ে স্বশিক্ষিত মুর্খ দেশের অনেক কাজে লাগে।
আজকাল 'বাবু 'দের কৃপা দেখিলেই মনমাঝারে এক ভীতের উদয় হয়-"কখন না যে ন আবার"উপেন" হইয়া যাই..................................................................................
পাগল প্রলাপ
বাহ! চমৎকার উদ্যোগ!

অনুরোধটা নগর কর্তৃপক্ষ রাখসেন এবং বাস্তবায়নও করে ফেলসেন দেখে বিরাট খুশিত হইলাম। এইভাবেই নগর আরো ইউনিক হইতে থাকুক দিন দিন
-------------------------------------------------------------------------------------------------------------
যুদ্ধাপরাধীদের বিচার চাই ,,,
_______________________________________________________
পাকিস্তানী এবং ভারতের দালালমুক্ত,রাজাকারমুক্ত,রাজাকারমুক্ত এবং রাজাকারমুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই....
* নতুন মন্তব্য লিখুন *