
হাসপাতাল জুড়ে ছুটাছুটি। অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষমান পার্থর মা,ভাই আরো অনেকে।একটি আগমনধ্বনি শোনার অপেক্ষা সকলের।অপারেশন থিয়েটারের লাইট নিভতেই নার্স এসে জানালো মেয়ে হয়েছে।সবাই খুশি হলো।মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে দেখে।কিছুক্ষন পর সবাই ঢুকলো নতুন সদস্যকে স্বাদরে আমণ্ত্রণ জানাতে।নতুন শিশু কোলে নিয়েই মুখ কালো হয়ে গেল সদ্য জন্মগ্রহণ করা শিশুটির দাদীর।কর্তব্যরত ডাক্তারের চোখ এড়ালো না তা।বললেন,আগে একবার ছেলে হয়েছে,এখন মেয়ে পারফেক্ট ফ্যামিলি আপনার মন খারাপ কেনো খালাম্মা? দাদী একটু আমতা আমতা করে বললেন, এখন তো ঠিকই আছে কিন্তু মেয়ে কালো হবে।বিয়ে দিতে সমস্যা হবে।একটু নিঃশ্বাস নিয়ে ডাক্তার বললেন "খালাম্মা দোয়া করুন,যাতে আপনার নাতনীর শাশুড়ী আপনার মতো না হয়" এখন সমাজ ব্যবস্থা পাল্টেছে। কেউই আর মুখ ফুটে এর প্রতিবাদ করে না।তবে ক্রিকেটার শাহাদতের মতো অনেকেই আছেন বোকামী করে ফেলেন, মুখ ফুটে বলে ফেলেন।ফর্সা হওয়া লাগবে।আর যারা বুদ্ধিমান চুপচাপ বসে থাকেন যারা বোকামী করে বলে ফেলেন সবার সামনে তাদের ব্যবচ্ছেদ করেন,চাই কি কালো মেয়েদের পক্ষে আন্দোলনে নামবেন কিন্তু নিজের বউএর বেলায় বলে উঠবেন অন্যান্য নানা খুত।অথচ কারণ কিন্তু সেই কৃষ্ণবর্ণ। অনেক আগে কোনো একটা পত্রিকায় পড়েছিলাম একটি মেয়ের লেখা।না না,কোনো এক কৃষ্ণকলির লেখা। "আমি তো আগেই বলেছিলাম আমি কালো,তখনো কেনো মুঠোফোনে সম্পর্ক গড়লে।এখন কেন ছবি দেখার পর কথা বলো না?" দোষ কিসের দিব? মুঠোফোনের সম্পর্কের?এমন অহরহ হচ্ছে আজকাল।কারোরই অজানা নেই।তবু অনেকে জেনেশুনে রোমান্চের আশায় ফেসবুক,মুঠোফোনে সম্পর্ক গড়ে তুলেছেন অবলীলায়। এটা নিয়ে আর কিছু বলার নেই।যে কথাটি চোখ কেড়েছে তা হলো, "আমি তো আগেই বলেছিলাম,আমি কালো" কেন মেয়েদের আজো ছোট হতে হবে? ভাবুন তো,"ফেসবুক" নাটকে জয়া আহসান যদি জয়া আহসান না হতেন।হতেন আপনার,আমার মতো কোনো কৃষ্ণবর্ণা।নায়ক কি মেনে নিতেন?উহু নায়ক মেনে নিতেন কারণ ডিরেক্টর বলতেন।কিন্তু বাস্তব সমাজের নায়করা হয়তো না।যার কারণে আমাদের দেশে ফেয়ার আ্যান্ড লাভলীর রমরমা ব্যবহার।মেকআপম্যান বাবা নিজের মেয়েকে ফর্সা হয়ে আ্যওয়ার্ড জেতার কারণে খুশীতে চোখের পানি ফেলেন।কবিরা যতও বলেন কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেন? অথবা রবিগুরুর গানে মাথা দুলাই "কালো? তা সে যতোই কালো হোক/দেখেছি তার কালো হরিণ চোখ/কৃষ্ণকলি আমি তারে বলি" যে কারণে আমাদের মিডিয়ার বাংলা বলতে না পারলেও লাতুপুতু শখ,সারিকাদের বিজি শিডিউল।সেদিন কোন একটা পেইজে দেখলাম কারা কারা ফেয়ার আ্যন্ড লাভলি ব্যবহার করেননি? একটু কেমন যেনো লাগলো অনেকেই অস্বীকার করলো।মনে পড়ে যখন ফোরে ছিলাম মেনজ আ্যাকটিভ এর আ্যাডে বলতো ছেলেদের চামড়া মোটা তাই তাদের জন্য স্পেশাল ক্রীম দেওয়া দরকার।লুকিয়ে লুকিয়ে সেই ক্রীম কতো ব্যবহার করেছি।তাড়াতাড়ি ফর্সা হবার আশায়
তারপর ও সামনের বেন্চে বসা একটা মেয়েকে স্যার যেদিন বললো "ভালো করে লেখাপড়া করো।জন্মাইছো তো কালো হয়ে বিয়ে দিতে বাপ মার জান যাবে।না পড়লে খবর হবে" সেদিন থেকেই বুঝেছি কত্ত বড় ভুল করে ফালাইছি আর মনে মনে বলছি আম্মু জন্মের সময় কেন তুমি ফেয়ার আ্যান্ড লাভলী খাও নাই দিনরাত?




* প্রতিক্রিয়া *
এটা একটা লোকাল কমপ্লেক্স। সাদা কালো গায়ের নিয়ে সাধারনত দক্ষিণ এশিযার কিছু অসভ্য মানুষ চিন্তিত। এটা ইউনিভার্সেল কোন সমস্যা না।
তাছাড়া এখনো বেশির ভাগ মেয়ে বিয়ে করে ছেলের পাবিবারিক স্ট্যাটাস, টাকা পয়সার পরিমান, চাকরির ধরন!! পোলাপান মানুষ করার ক্ষমতা আছে কীনা এইসব দেখে। ছেলেরা মোটামোটি বিয়ের বাজারে মেয়েদের শোপিস হিসাবে হিসাবে'ই আবিষ্কার করে এবং গ্রহণ করে, মেয়েরাও নিজেদের শোপিস হিসাবেই উপস্থিত করতে আগ্রহী অথবা বাধ্য!!! আর শোপিস সবাই সবার পছন্দের রঙে'ই কিনে! এখানে হাউকাউ করার কিছু নাই।
বিয়ের সময় মেয়েরা ছেলেদের সৌন্দর্য্য খূজে না? অবশ্যই খূজে! আপনি করবেন কুৎসিত একটা ছেলে বিয়ে? আর যেসব ছেলেদের চোখে সাদা রং সৌন্দর্যের একটা উপকরণ তাহলে তাকে দোষ দিয়ে কী হবে? যে কারো যে কোন রং পছন্দ হতে পারে, মানুষ যদি চার পাচ রংয়ের হতো যেমন হলুদ নীল খয়েরী, তাহলে আমি অবশ্যই হলুদ রংয়ের মেয়ে বিয়ে করতাম না কারণ হলুদ রং আমার পছন্দ না!!
কেউ যদি কালো রং পছন্দ না করে তাহলে তাকে দোষ দেয়া হবে কেনো?
এই ধরনের মরাকান্না মার্কা পোস্ট খুবই বিরক্তিকর! এমন একটা ভাব নিয়ে প্রশ্ন করেন যেন সবগুলো মেয়ে একটা একটা কালো এঞ্জেল আর ছেলেগুলো সব বদের হাড্ডি!!
কারেকশান: উপরের "কিছু" বলতে আসলে "সব মানুষ" বুঝিয়েছি।
বিরক্তির কারণ হয়ে থাকলে স্যরি।আসলে কিছুদিন আগেই বিড়ম্মবনার সম্মুখীন হলাম তো।ছোট থেকেই হয়ে আসছি তাই লিখে।ফেললাম দুঃখিত
_____________________________•
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব,বারাচ্ছে ঢেড় হারানোর তালিকায়...
জ্বী, আমি কখনো ফেয়ার এন্ড লাভলী লাগাই নাই, আর যারা লাগায় তাদের কাছ থেকে দুইশো হাত দূরে থাকি (কোন সংস্কার থেকে না, এর গন্ধ বিকট!!!)
সত্যি কথা হইতেসে, কালো মানুষ একমাত্র মাইকেল জ্যাকসনের মতো প্লাস্টিক সার্জারী ছাড়া আর কোন উপায়েই ফরসা হইতে পারবে না, হাজার হাজার টাকা ফেয়ারনেস ক্রীমের পিছে খরচ করা লোকজন যদি এইটা বুঝতো!!
~বেঁচে আমি থাকবোই আমার আপন ইচ্ছায়
শান্তনু তনয় ভীষ্মের মত উত্তরায়ণে না হোক
অন্তত উত্তম এক কালের প্রতীক্ষায়~
কালো মাইয়া...।কালো বইলা কইরোনা কৈউ হেলা......।
অনুশোচনা হচ্ছে পাপ, দুঃখের এক নিপুন ছদ্মবেশ।
ফেয়ার এ্যান্ড লাভলীর নাম যখন প্রথম দেশে ছড়ানো শুরু করতেসিলো তখন আমি স্কুলে.. কোন ক্লাসে পড়ি ভুলে গেসি.. সিক্স/সেভেন কিছু একটা হবে। ওই সময় আমিও এক কি দুই দিন মেখে দেখসি। বাট্, টানা একমাস বা এক সপ্তাহ যাই হোক কোন কিছু নিয়ম কইরা মুখে দেয়ার মতো নিষ্ঠা এবং ধৈর্য আমার নাই। এবং আর কখনো ওই জিনিস মুখে দেয়ার ইচ্ছাও আর হয় নাই। বিটিডাবলিউ, আমার বড় ভাই বহুদিন ফেয়ার এ্যান্ড লাভলী নিয়মমতো মেখে গেসে.... তাতে ফলাফল কিছু হইসিলো কিনা মনে নাই - কিন্তু বর্তমানে ওরে বরং আমার চাইতে আরো বেশি কাউলা লাগে.. হুহাহা
-------------------------------------------------------------------------------------------------------------
যুদ্ধাপরাধীদের বিচার চাই ,,,
যারা মাখছেন তাদের মধ্যে কেউ কিছু কন, মুই কি মাখাইন্যা শুরু করুম??
*******
বান্দর
******
আমার আম্মাজানের একটা theory আছে, জন্মের সময় যে সব বাচ্চা শ্যামলা হয় তারা পরে ফর্সা হইয়া যায় আর যেগুলা লাল হয় অই গুলা কালা হইব নির্গাত। আমি যখন টুকটুকে লাল বর্ন নিয়া জন্মাইলাম, আমার আম্মা আব্বা দুইজনে হতাশ হইলেন। তাদের হতাশার মধ্যে একটু আলো দেখতে পাইলেন আমি পোলা বইলা। তয় তাদের আফসুস এখনো কাটে নাই। আমার থেইক্যা কালো কাওউরে দেখলে বাসায় আইসা সস্তির নিঃশ্বাস ফেলেন আর বলেন, আমাগো পোলাডা অত কালা না
কাওছার আহমেদ ভাইয়ের কমেন্টের উপরের দুই প্যারা লগে পুরাপুরি একমত। আমার লগের বেশির ভাগ মাইয়ারা বিশ্ববিদ্যালয়ে পড়ে মালদার একটা জামাই বাগাবার লাইগ্যা। আইজাকালকার পোলারা সুন্দরী-ফর্সার লগে লগে একটা অনার্স কমপ্লিট করা মাইয়া খুজে, ঘরে বসাইয়া হিন্দী সিরিয়াল দ্যাহানোর লাইগ্যা।
বিয়া-শাদী পর্যন্ত যাইতে পারলে ইচ্ছা আছে, একটা কালা মাইয়া বিয়া করার। কালা না হউক at least শ্যামলা য্যান হয়। নইলে পরে ফর্সা বাচ্চা দেইখ্যা বউরে সন্দেহ হইতে পারে।
:
:
:
............হাতের উপর হাতের পরশ রবে না।
অনেক ছোট ..মনে হয় ক্লাস ৫ এ.....শীতকালে আমার মুখে cream না লাগালে ফেটে যায় তাই আমার ফুপুর বাড়ি গিয়ে cream চাইলে fair and lovely দিলো.আমি ঐটা মুখে লাগানোর পর দেখি হাসতে পারছিনা.এত্ত টান ধরসে মুখে..তারপর থেকে সালাম ভাই.আর লাগানো হয় নাই.
নো কমেন্টস।
when they found my certificate-name meaningless, they gave me a very new name- that is ‘spoiled child’.
আমি কোনদিন ফেয়ার এন্ড লাভলী (লেডীস/জেন্টস) লাগাইনি!
এখন কার বুকে হাত রেখে কসম কাটতে হবে?
আমার গায়ের রঙ কুটকুটে কালো। সেইটা নিয়ে আমার কোনই কমপ্লেক্স বা মাথাব্যাথা কিছুই নাই। ইভেন আমি আমার স্কিনটোনের চেয়ে এক শেড ডার্ক কমপ্যাক্ট ইউজ করতাম! এইজন্য কিছুদিন আগে একজন বলতেসে, তুই তো শ্যামলা হয়ে গেসিস, আগে কালা ছিলি!



যাই হোক, কথাটা শুনে মজা পাইসিলাম, সেও ফান করেই বলসিলো, কিন্তু আমি কালো হওয়াতে অনেক মানুষের অনেক মাথাব্যাথা, বা ধরেন সুবিধাই হইসে!
এই যেমন ধরেন কিছুদিন আগে এক মহিলা গোপনে শয়তানী করতেসিলো। তারে হাতে নাতে ধরার পর সে যুক্তিতে না পেরে ধরা খায়ে থতমত খায়ে বলা শুরু করসে, "you are ugly and dark inside outside!"
অথচ অন্য সময় তার নীতিকথার চোটে মানুষ টিকতে না পেরে দেশান্তরী হয়!
আপনার লেখাটা অনেক ভালো হইসে, কিন্তু আপনি এক তরফা ছেলেদের দায়ী করতে পারেন না কিন্তু। অনেক ছেলেই আছে যারা মেয়েদের কমপ্লেকশান নিয়ে ভাবেও না, কিন্তু অনেক মেয়েই আছে রঙের কারনে ডিসক্রিমিনেট করে!!
~বেঁচে আমি থাকবোই আমার আপন ইচ্ছায়
শান্তনু তনয় ভীষ্মের মত উত্তরায়ণে না হোক
অন্তত উত্তম এক কালের প্রতীক্ষায়~
কথা পুরোপুরি সত্য!অবশ্যই পুরোপুরি ছেলেদেরও দোষ দেই না।কারণ বেশীর ভাগটা আক্রমণ শুরু হয় পরিবার থেকে।দাদী-চাচী গোত্রের মানুষরা।বা আশেপাশে আন্টিলোকেরা।
_____________________________•
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব,বারাচ্ছে ঢেড় হারানোর তালিকায়...
ফেয়ার এন্ড লাভলী ফর্সা করেনা। যারা যে রকম, তাদের সে রং-কে ধরে রাখে। বুঝাইতে পারলাম।
আমিও কখনো ফেয়ার এন্ড লাভলি লেডিস বা জেন্টস কখনো লাগাই নাই। এটা আমি বাংলাদেশের সংখ্যাগুরু ফেয়ার এন্ড লাভলি-এর ব্যবহারকারীর বুকে হাত রেখে বলতে পারি
====================================
পরিবর্তণশীলতার অক্ষমতাই মানুষকে রক্ষণশীল করে তোলে
====================================
নিজের বুক রেখে অন্যের বুক নিয়ে কামড়া-কামড়ি !!! আপনি বহুত খ্রাপ
আমার গায়ের রঙ কালো না আবার ফর্সা ও বলা যায় না। উজ্জ্বল শ্যাম বর্ণ বলা যেতে পারে। বুকে হাত রেখেই বলছি জীবনে একবার ফেয়ার এন্ড লাভলী মাখছিলাম। সে এক করুন অভিজ্ঞতা। কলেজে থাকতে একবার খেলা দেখতে গেছিলাম স্টেডিয়ামে। ঐ সময় ছিল প্রখর রোদ। রোদে পুরে একদিনেই কালা কুত্তার মত হয়ে গেছি...বাসায় এসে আয়নায় নিজের চেহারা দেখে খুব বিমর্ষ হলাম। দোকান থেকে একটা ফেয়ার এন্ড লাভলী কিনে আনলাম। ক্রিম দেয়ার পর মনে হইতেছিল আমার মুখে কেউ চুন মাইরা দিছে। সারা মুখ টাইনা খাইয়া ফেলতেছে এমন মনে হচ্ছিল। সেই সাথে বিশ্রি একটা গন্ধ। সাথে সাথে মুখ ধুয়ে ফেলছি। এই বালছাল মানুষ মাখে!!!!
----------------------------------------------------------------------------------
A man who is not afraid is not aggressive, a man who has no sense of fear of any kind is really a free, a peaceful man.
শ্যাম্পু, সাবান, শেভিং ক্রিম আর আফটার শেভ ছাড়া জীবনে কোন কসমেটিক্স ইউজ করি নি
__________________________________
হয়তো তুমি পাশেই আছো, তবু তোমায় ছুতে কি পাই?
"Traffic signal" নামে একটা হিন্দি ফিল্ম দেখছিলাম বছর তিনেক আগে। একটা ট্রাফিক সিগনালে বিভিন্ন ধরনের মানুষ থাকে, ফকির/হকার, তাদের নিয়া কাহিনী। ওইখানে একটা পিচ্চি টোকাই ছিল। সিগনালের পাশের বিলবোর্ডে ফেয়ার এন্ড লাভলির এড দেইখা ওই পিচ্চি বহুত দিন ধইরা টাকা জমায়া একটা ফেয়ার এন্ড লাভলি কিনে মাখা শুরু করে। চার সপ্তাহ পর যখন পিচ্চি আয়নায় দাঁড়াইয়া দেখে চেহারা আগের মতোই ফকফকা, ওই সময় পিচ্চির যেই রিয়াকশন !!! দৌড়াইয়া গিয়া রাস্তা থেকে কাঁদা নিয়া সমানে ওই বিলবোর্ডের উপর ছুড়তে থাকে, আর গালির ফোয়ারা ছোটায়।
বুকে না, যেই যায়গা ফরসা করার জন্য এতো কাহিনী, ওই যায়গায় হাত রাইখা কইতেছি আমিও কিছুদিন ফেয়ার এন্ড লাভলি মেনজ একটিভ মাখছি।
তয় রঙ ফকফকানির জন্য না, আফটার সেভ ক্রিম হিসাবে।
.....................................................................
তবুও অবিরাম স্বপ্ন দেখে যাই....
মুভিতে ঐ পিচ্চিটার নাম ছিলো 'সুনামী!' দারুন বাঁশ দিসে ফেয়ারনেস ক্রীমআলাদের! ঐ পিচ্চি কাগজ টোকায়ে সেই টাকা জমায়ে ফর্সা হওয়ার ক্রীম কিনসিলো!!
~বেঁচে আমি থাকবোই আমার আপন ইচ্ছায়
শান্তনু তনয় ভীষ্মের মত উত্তরায়ণে না হোক
অন্তত উত্তম এক কালের প্রতীক্ষায়~
ফেয়ার এন্ড লাভলী এখন কিন্তু ছেলেদের জন্যও বেরিয়েছে। তাই যে মেয়েলী গন্ধের কথা সবাই বলছেন, তাদেরকে বলছি- ছেলেদের ফেয়ার এন্ড লাভলী'র গন্ধ কিন্তু খারাপ না। বিশেষ করে আফটার শেভিং লোশন যারা ব্যবহার করেন না, তাদের জন্য খুবই উপকারী। যদিও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফেয়ার এন্ড লাভলী ফর্সা করে না। আমি বুকে হাত দিয়ে 'ফেয়ার এন্ড লাভলী জীবনেও ব্যবহার করি নাই' জাতীয় এতবড় মিথ্যা কথা কিভাবে বলি????
প্রিয় নাগরিকগণ,
ব্লগারদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ এবং তথ্য আদান প্রদানের জন্য "চিঠি" অবশন নামে একটি সুযোগ রাখা হয়েছে, আশা করা হচ্ছে, ব্লগে ব্যক্তিগত তর্ক বিতর্ক না করে "চিঠি" অবশন ব্যবহার করবেন। ব্যক্তিগত বিষয়বস্তু নিয়ে ব্লগে তর্ক বিতর্ক ব্লগ-পলিসি বিরোধী এবং স্লো-স্প্যাম হিশাবে চিহ্নিত করা হলো, সেই সাথে এই পোস্টের কিছু মন্তব্য মুছে দেয়া হলো। আশা করি নাগরিকগণ ব্যাপারটি ইতিবাচক হিশাবে দেখবেন।
____________________________
হাল ছেড়োনা বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে...
সঠিক সিদ্ধান্তের জন্য দার-ওয়ানকে অসংখ্য ধন্যবাদ। নাগরিকব্লগের জনপ্রিয়তায় একটি মহল ইর্ষান্বিত হয়ে বিভিন্নভাবে ব্লগের ভাবমুর্তি বিনষ্ট করার পায়তারা করছে। ঠিক এই মহুর্তে আমরা যারা নাগরিক'কে ভালবাসি তাদের উচিত একজনের প্রতি অন্যজন সৌহার্দপূর্ণ আচরণ করা। অযথা ব্লগে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি হতে না পারে, সেদিকে ব্লগের সকল নাগরিকের সচেতন থাকা উচিত। কোনভাবেই আমরা আমাদের এই নাগরিক অঙ্গনকে নোংরা হতে দেব না। কারণ আমরা সবাই সব সময়ই নাগরিক'র সমৃদ্ধি কামনা করি।
ঘটনা পুরোটা প্রত্যক্ষ করতে পারিনি, কিন্তু যতোটুকু দেখেছি তাতে দার-ওয়ানকে এই পদক্ষেপ গ্রহনের জন্য ধন্যবাদ!

নুর নবী দুলাল ভাইয়ের সাথে সম্পূর্ন একমত।
ব্লগ এখন আগের চেয়ে অনেক বেশি সচল এবং ভালো মানের পোস্ট প্রায় প্রতিদিনই আসছে। এ অবস্থায় ব্লগের ক্ষতি চায় এমন মানুষের ক্ষেপে ওঠাই স্বাভাবিক!
নাগরিকের দার-ওয়ান অতীতেও বড় বড় ক্রাইসিস সামলে এসেছে, ভবিষ্যতেও সামলাবে এই ভরসা আমার আছে, তবে নাগরিক সবচেয়ে আলাদা কারন এই ব্লগের বেশিরভাগ ব্লগারই অনেক ডিভোটেড এবং একটিভ! অনেক সময় ব্লগাররা মিলেই অনেক পরিস্থিতি সামলে ফেলে যা প্রশংসনীয়!
আপনি যেহেতু ঘটনা পুরোটা প্রত্যক্ষ করতে পারেননি, তাই আপনাকে জানিয়ে দেই: ব্লগার রোকসানার জনৈক একজনকে নিয়ে করা একটি comment আমার কাছে inappropriate লেগেছে এবং মনে হয়েছে ঐ ব্যক্তিকে তিনি অযথাই পরোক্ষভাবে অপমান করছেন। আমি তার ঐ মন্তব্যের উত্তর দিয়েছি। পরে আমাদের দুপক্ষের মন্তব্য, প্রতিমন্তব্য দারোয়ান ডিলিট করে দেন রোকসানার করা অভিযোগের ভিত্তিতে (on the basis of slow spamming)
দারোয়ানের সিদ্ধান্ত নীতিপ্রসূত এবং প্রাসঙ্গিক। এটি অবশ্যই প্রতিটি নাগরিককে শ্রদ্ধার সাথে মেনে নিতে হবে। I also accepted it respectfully.
এবং সেই সাথে আমি এটাও বুঝতে পেরেছি, ব্লগ দুনিয়ায় কারও নাম না তুলেও তার সম্পর্কে অসম্মানজনক কথা বলা যায় অনায়াসে; ততে আহত হওয়াটা বোকামো। এবং এরকম 'নাম না তুলে করা অপমান' চুপচাপ হজম করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।
...............................................................................................
Patriotism is not short, frenzied outbursts of emotion, but the tranquil and steady dedication of a lifetime. ~Adlai Stevenson
উফফ......... বড়রাও দেখি কম যায় না !


আপনারা দেখি বাচ্চাদের মত আচরন শুরু করছেন। আসেন ঠাণ্ডা মাথায় একটা বিজ্ঞাপন দেখি.........বিজ্ঞাপন বিরতি.........টুউ...ট.........
বড় করে দেখতে এইখানে ক্লিকান।
.....................................................................
তবুও অবিরাম স্বপ্ন দেখে যাই....
আমি কিছু করছি?বুঝলাম না কাহিনী কি হইলো! কেউ একডু খুইলা বলেন :চিন্তায়আছি: :চিন্তায়আছি: :চিন্তায়আছি:
_____________________________•
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব,বারাচ্ছে ঢেড় হারানোর তালিকায়...
প্রজাপতি, আপনার কোন দোষ নাই। উপরোক্ত ঘটনার সাথে আপনার কোন সম্পৃক্ততা নাই। আপনার মত করে আপনি ব্লগিং চালিয়ে যান।
হুম! কি যে হইছিলো জানবারো পারলাম না!
_____________________________•
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব,বারাচ্ছে ঢেড় হারানোর তালিকায়...
............হাতের উপর হাতের পরশ রবে না।
_____________________________•
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব,বারাচ্ছে ঢেড় হারানোর তালিকায়...
............হাতের উপর হাতের পরশ রবে না।
এমা! আমার লেখার মধ্যে মারামারি কখন হইলো! আমি তো কিছুই দেখি নাইক্কা! কিছু কি হইছে? কে কার েকি বলছে?
_____________________________•
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব,বারাচ্ছে ঢেড় হারানোর তালিকায়...
আমি কিন্তু মাখছিলাম
[স্কুলে থাকার সময়]
কারন খেলতে গেলে রোদ টোদ সবই এটার উপ্রে দিয়া যাইতো... এটা একটা ওয়েদার কোট হিসেবে কাজ দিতো..।
আপনার সাথে আমার দেখি দারুন মিল আছে.....
আমার তো সব সময় কালো মেয়েদেরই বেশি ভালো লাগতো ! রোনাল্ড রিগান, জর্জ বুশের বউ এর তুলনায় উইনি ম্যান্ডেলাকেই অনেক বেশি রুপবতী মনে হতো !
পুরোপুরি সহমত কাওছার আহমেদের সাথে..
সেই সাথে এও বলতে চাই, আমার রাশিয়ান বান্ধবীরা আমাকে 'চকলেট ক্যারামেল' বলে ডাকত ... তারা ভাবত সাউথ এশিয়ান মানেই হলো ইন্ডিয়ান যাদের চামড়ার রং ক্যারামেলের মত...কিন্তু আমি তাদের বুঝিয়েছি যে, ইন্ডিয়ানরা অনেক নোংরা এবং বিশেষ জায়গার চুল কাটার ব্যাপারে তারা বিশেষভাবে উদাসীন...যাইহোক, বাচ্চা কাল থেকেই কালো রংটার উপর আমার বিশেষ একটা আকর্ষণ ছিল যা বয়সের সাথে সাথে শুধু বাড়ছেই...
ব্লগারদের উপদেশ দেই আপনারা ব্যক্তিগত বিষয় ব্লগে আনবেন না..আমার কথা আপনারা শুনবেন কারণ আপনারা জানেন আমিই এই দোষে সব চে বেশি দোষী ছিলাম...
দেখুন, ছেলেদের আমি একচেটিয়া দোষ দেই না।বেশীর ভাগ ক্ষেত্রে দোষের শুরুটা হয় পরিবার থেকে।পরিবারের আপন সদস্যদের থেকে।ভাবুন তো?ক্লাস ফোর পড়ুয়া মেয়েকে যদি টিচার বলে তুমি কালো বলে ফ্যামিলির বার্ডেন। সে বড় হয় এ জিনিস মাথায় নিয়ে আমি সেটিই বলছি।আর মেয়েদেরও দোষ আছে বইকি।বোন বোনেই বিরোধ বেধে যায় কালো ফর্সা নিয়ে।অহংকার জায়গা করে। আর পছন্দ তো যার যার নিজস্ব ব্যপার।কিন্তু কালো বলে অপমান যাতে না করা হয়।তাই বলছি।আর এটির মাঝে ব্যাক্তিগত ব্যপার স্যপার তো বুঝছি না।
_____________________________•
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব,বারাচ্ছে ঢেড় হারানোর তালিকায়...
বস , আপনি এখনো ভুল বুঝছেন ... পোস্ট থেকে আমরা সেই কব্বেই দুরে সরে এসেছি... দার-ওয়ানের কমেন্ট ফলো করুন ...
আমাদের এক বড় ভাই ছিল স্কুলে.. স্যার দেখলেই বলত, যতই পড়াশুনা করিস রে সিজার!তুই খারাপ করবিই রে! এত্ত কালো ছুরাকে কেউ ভালো নাম্বার দিবে না! টিফিন বেচে গেলে স্যার বলত , সবাই দুইটা করে নে...কালো ছুরা টাকে একটার বেশি দিস না...শেষ পর্যন্ত সেই সিজার ২০০৩ এর শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়ে এখন জিডি পাইলট...
ওহ! দুঃখিত! ঐ ঝামেলাটা অন্য কারো মাঝে হচ্ছিল।আমি পরে এসে দারওয়ানের কমেন্ট দেখি।এবং কি হয়েছিল বুঝতে পারিনি।যাই হোক! আমি সেটাই বলতে চাচ্ছিলাম।কালো বলে অপমান যাতে না করা হয়! ধন্যবাদ কমেন্টের জন্য,
_____________________________•
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব,বারাচ্ছে ঢেড় হারানোর তালিকায়...
* নতুন মন্তব্য লিখুন *