আমার বুঝ মতে সংস্কৃতি পরিবর্তনশীল। সময় সেই পরিবর্তনের দিক নির্দেশক । আজ থেকে শত বছুর আগে আমরা যে সংস্কৃতি ধারন করতাম, এখন তা করিনা নিশ্চিৎ ভাবেই । আবার এখন যে সংস্কৃতি ধারণ করি, তা-ও একশ’ বছর পরে করবো না নিশ্চিৎ। কারণ ঐ একটাই, সংস্কৃতি পরিবর্তনশীল । সেই পরিবর্তনের নিয়ামক অনেক-ই । আমার ক্ষুদ্র বুঝ আমাকে বলে, তাদে্র মধ্যে প্রধান হলো ভাষা, তাদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর হলো ধর্ম, তাদের মধ্যে অন্যতম হলো অবস্থান কিংবা ভূ-খন্ড, তাদের ভেতর আদতে শক্তিশালী হলো অবস্থা মানে আর্থিক অবস্থা । এর সবগুলোই আসলে জাতীয় সংস্কৃতির সংজ্ঞায় পরে । কেননা আমার ধারণা, বৈশ্বিক সংস্কৃতি বলতে যা বুঝানো হয় তা মূলত কোনো ইনটেক বিষয় নয়; বরং একটা ট্রেন্ড-কে বুঝানো হয়- একটা ধারাকে নির্দেশ করে যে, “এই সময়ে” বিশ্বের সামগ্রিক ধরণটা “এমন” ছিলো বা আছে। বৈশ্বিক অর্থে এই “ধরণ”টাই সংস্কৃতি। কিন্তু, ব্যক্তিক বা ব্যক্তি-সামষ্টিক ক্ষেত্রে আমি আজও বিশ্বাস করি, “তোমার যা আছে তা সভ্যতা, আর যা তুমি নিজে তাই সংস্কৃতি। (whatever you have is your civilization & what you are is your culture)”
তাই, সংস্কৃতি বিষয়টা individual মানুষ মাত্রই ধারণ করে। আর যেহেতু ব্যক্তির সমষ্টি-ই জাতি গড়ে তোলে সেহেতু, জাতীয় বা জাতীগত সংস্কৃতি অনেকটাই নির্ভর করে ব্যক্তিক সংস্কৃতির ওপর অর্থাৎ, সমাজের কোন নিয়ামকগুলো ব্যক্তিমানুষের ওপর বেশী সক্রিয় তার ওপর। সহজকথায়, ব্যক্তির ‘পছন্দ-অপছন্দ’ই একটা সময় হয়ে ওঠে জাতিগত বা সামাজিক সংস্কৃতির ‘নিয়ামক’। সেমতো, ব্যক্তির স্বজাত্যবোধ যেমন ৫২’র জন্ম দিতে পারে; তেমনি সেই ব্যক্তিক ধর্মভীরুতা(নাকি, কাপুরুষতা)-ই ৭২ এর সংবিধান’এর গলাচেপে রাখতে পারে ত্রিশোর্ধ বৎসর। হয়তোবা, এটাই একমাত্র কারণ না- তবে নির্দ্বিধায় প্রধান কারণ।
উদাহরণে আসি; ধরা যাক, প্রাচীন পরিবারকেন্দ্রিক সমাজে একজন শিশুর জন্মের পরে সে শুধু বেঁচে থাকবার অতি প্রয়োজনীয় শিক্ষাগুলোই পেলো। ট্যাবু-টোটেমের ধারণা তখনো সে সমাজ পায়নি তাই শিশুটি রইলো শুধুই ইহলৌকিক প্রকৃতির ধারণা নিয়ে।
আবার অন্য একটি সমাজে তথা পরিবারে অন্য একটি শিশু তখন-ই পেলো ব্যক্তিসম্পদের ধারণা, পারলৌকিকত্বের ধারণা, অলৌকিকত্বের আশংকা এবং ইত্যাদি ইত্যাদি।
এখন প্রথম পরিবারের বর্ধিতাংশের শাখা-প্রশাখা যা বেরুবে তাদের সিংহভাগের ওপরে যে নিয়ামকগুলো কার্যকর থাকবে তাতে ধর্মের বা পারলৌকিক চিন্তার স্থান; অবস্থান, অবস্থা বা ভাষার তুলনায় নিচে থাকাটাই স্বাভাবিক।
দ্বিতীয় পরিবারটির তথা সেই পরিবারজাত সমাজের ক্ষেত্রে ঠিক এর উল্টোটাই ঘটবার সম্ভবনা অধিক।
তবে, শুধু এই দু’টি সম্ভবনাই যে রয়েছে তা আমি বলছি না; কারণ, গোবরে যেমন পদ্ম ফোটে তেমনি; দু’এক্টা ব্ল্যাকশিপ থাকাটাও কোনো পরিবারেই নতুন নয়।
এবার ফেরৎ আসি বর্তমানে। আজকের বহুল আলোচিত এবং সমালোচিত ডিজুস কালচার-কে আমরা অপ-সংস্কৃতি বলে গাল পাড়তে অনেকেই খুব উৎসাহি। সবাইকেই জানাই, এই কালচার-ই আদতে আমাদের up-coming সংস্কৃতি। কথাটা যাদের বিশ্বাস হচ্ছেনা তাদের বলি- প্রাথমিকভাবে পৃথিবীর সংস্কৃতি অভিন্ন-ই ছিলো, কিন্তু এখন সাড়ে ছ’শ কোটি মানুষের নিদেনপক্ষে ছ’শ ভিন্নাভিন্ন সাংস্কৃতিক পরিচয়। আর, যাদের একথাটি পছন্দ হচ্ছে না যে, ডিজুস-ই আমাদের আসন্ন সংস্কৃতি তাদের বলি- আমি নিজেই একরাশ ‘না-পছন্দ’ নিয়েই একথা মেনে নিয়েছি এবং বলেছি।
এবার আবারো একটা ব্যক্তিগত মত বলি- আমার মতে, জাতীয়তাবাদ হলো সংস্কৃতি-প্রসূত একটা ধারণা। তার মানে- কোনো জাতির সংস্কৃতি সেই জাতিভূক্ত মানুষগুলোর ওপর যে ধরণের সামগ্রিক প্রভাব ফেলে; তা-ই নির্দেশ করে সেই জাতির মানুষগুলো তাদের জাতীয়তাবাদ নির্ধারণে কোন নিয়ামক-টাকে বেশী গুরূত্ব দেবে। এ অবস্থায় কিঞ্চিৎ ইংরিজি-র সাহায্য নিই- বলা চলে একটা nation একটা সময়ে গিয়ে নির্ধারণ করে তাদের national-ism কী হবে কিন্তু, nationalism কখনো nation-কে নির্ধারণ করে নাহ! বড়জোর নির্দেশ করতে পারে। তাই, জাতীয়তা এবং জাতীয়তাবাদ- এদের ফারাক-টা বড়ো বিশাল কিন্তু বিকট নয়; বরং যুগপৎ সুক্ষ এবং সুভেদী! য্যামন বলা চলে- আমার নাম ‘রহিম’; অর্থাৎ, আমার ‘নাম’ রহিম। কোনো মতেই ‘আমি’ রহিম না! কেননা, আমার নাম আমার কোনো একক সত্ত্বাকে নির্দেশ করে না- কারণ, রহিম নামের হাজারটা মানুষ থাকাটা মোটেই অসম্ভব নয়, কিন্তু আরেকটা ‘আমি’ থাকাটা আদৌ সম্ভব কি? সুতরাং আমার কমবখত মন বলে, ‘জাতীয়তা’ হলো “আমিত্ব” আর, ‘জাতীয়তাবাদ’ হলো আমার ‘নাম’। জাতীয়তা মৌলিক আর, জাতীয়তাবাদ মিশ্র। অথচ জাতীয়তা এ্যাবস্ট্রাক্ট আর, জাতীয়তাবাদ ব্যবহারিক। অর্থাৎ আমার জাতীয়তাবাদ আমাকে দ্যায় ব্যবহারিক ফায়দা, আর জাতীয়তা আমাকে দ্যায় নিজেকে জানবার স্বস্তি, অহং। আর কাউকে কাউকে দ্যায় নিজের এককত্বের ভঙ্গুরতার উপলব্ধি-জাত বেদনা, যা কোনোমতেই এই লেখার অংশ হতে পারে নাহ!
যাহোক তবে, এবার বলি- জাতিতে আমি তাই “বাঙালি”। এখনও পর্যন্ত, জাতীয়তাবাদে ‘বাংলাদেশি’ বলে বাধ্যগত। এটাকে এখনও আমি আমার জাতির পূর্বগত পাপের প্রায়শ্চিত্ত বলে ধরে নিই। একদলের অর্থ আর বিদ্যার কৌলিণ্যে ‘হনু’ বনে যাবার পাপ, একদলের মেরুদন্ডহীনতার পাপ, একদলের ধর্মব্যবসার পাপ কিম্বা পুনঃস্বপ্নদ্রষ্টার ঘাতক হবার পাপ। কৌলিণ্য রক্ষায় একদল হয়ে গ্যালাম ‘ভারতীয়’; পিঠ এবং ধর্ম রক্ষায় আরেকদল হয়ে গ্যালাম ‘বাংলাদেশি’। ঐ যে প্রথমেই বলেছি, সংস্কৃতি পরিবর্তনের কোন নিয়ামকগুলোকে কোনো সংস্কৃতিবান জনগোষ্ঠী অধিক গুরূত্ব দিচ্ছে তার ওপর-ই নির্ভর করে সে জনগোষ্ঠীর গমনপথ; সেই ব্যক্তিক পছন্দ-অপছন্দের ঠ্যালায় আমাদের সামাজিক সংস্কৃতির নিয়ামকগুলো এমন-ই হয়ে উঠেছে যাতে একদল হয়ে উঠেছি বাংলা দূরে থাক নিদেনপক্ষে হিন্দি ব্যবহারেও নাক উঁচু ‘বলিউডি’; অপরদল ‘ডিজুস-তাব্লীগি-সংকর’। মহান নিরামীষাশি নেংটি ইঁদুর আর টুপিধারী মদ্যপ কায়েদে আজম-দের দৌরাত্মে আমরা একেকজন হয়ে গ্যাছি ‘জলে ভাসা পোলেন কণা’। যারা কিনা পরষ্পরের প্রতি সময়-সময় এগোচ্ছি আগ্রহভরে, কিন্তু শেষতক ধাক্কা খেয়ে ছিটকে চলে যাচ্ছি বিপরীতের রাস্তায়! সত্যি-ই জানি, এ-ই ছিলো অবস্যম্ভাবী। আবেগিক হয়ে যায় তবু বলি, পাপের বোঝা-ও একটা সময় পাপস্খলনে বাঁধা হয়ে দাঁড়ায়; আর আমাদের সামষ্টিক জাতিগত পাপ শুধু বোঝা নয় রীতিমতো প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। বার্লিন প্রাচীর ভেঙে যদিওবা দ্বি-খন্ডিত জার্মান-রা একক হয়েছে; কিন্তু আমাদের এই প্রাচীর ভাঙা আপাতদৃষ্টিতে অসম্ভব-ই বলা চলে। কেননা, আমাদের কৌলিণ্য হারাবার ভীতি আছে, রাষ্ট্রীয় ভীতি আছে, আর্থিক এবং ধার্মিক ভীতি না থেকেও সবচে’ বড় ক’রে আছে! সুতরাং, ‘ঔচিত্যের ভাত নেই’- ধরে নিয়ে আপাতত একক হবার ইচ্ছার প্রতি একটা-ই শব্দ- “অসম্ভব!!”
But, no possible does contain any ‘impossibility’ even though, every ‘impossible’ has got ‘possibility’ into it সত্যি-ই তো, কখন-ও ইচ্ছায়, কখন-ও অনিচ্ছায়, ক্রমাগত ভেঙে যেতে যেতে যে একটাবার হলেও ঘাঁড় বেঁকিয়ে বলে বসে- ‘ব্যস! অনেক হয়েছে…’, নিশ্চিত অসম্ভব জেনেও যারা নির্দ্বিধায় “সম্ভব’’ বলতে পারে, তারাই না বিপ্লবী!
[এটা একেবারেই ব্যক্তিগত কিছু উপলব্ধি-র প্রকাশ, কোনো তত্ত্বকথা কখনোই নয়। তাছাড়া এটা একটা চর্বিত চর্বন! এই লেখা আজকে থেকে প্রায় দু'বছর আগে একাধিক মাধ্যমে প্রকাশিত। প্রাসঙ্গিক মনে হওয়ায় এবং নাগরিক ব্যতিত অন্য কোথাও লেখালিখিতে সক্রিয় নই বিধায় এখানে রেখে দিলাম!]

* প্রতিক্রিয়া *
ব্যক্তিগত ব্যস্ততার দোষ ঢাকতে কিছুটা নির্লজ্জতার আশ্রয় নিতেই হলো, সবাই নিজ গুণে ক্ষমা করবেন! যথাদ্রুত নিয়মিত হবার ইচ্ছা রইলো...
=====================================
যুদ্ধাপরাধীদের বিচার "চাই" আবার কী?! বিচার না করলে মাইরে মিস নাই...
=====================================
ওই মিঞা
ফাকিবাজি আর কদ্দিন ! পুরান পোষ্ট দিলে চলতোনা........
পরীক্ষা শেষ করে নিয়মিত হন নাইলে মাইরের মিস্ নাই
__________________________________
হয়তো তুমি পাশেই আছো, তবু তোমায় ছুতে কি পাই?
আর বইলেন না রে মিয়া! কবে যে মানুষের মতো বাঁচবো, তার নাই ঠিক... এই দৌড় আর সহ্য হইতেছে না...
=====================================
যুদ্ধাপরাধীদের বিচার "চাই" আবার কী?! বিচার না করলে মাইরে মিস নাই...
=====================================
সেই ষোল বছর বয়স থেকে চলছে আমার দৌড়। অস্থির লাগতো শুরুর দিকে। কিন্তু 'দৌড়'টাকেই নিয়তি মেনে নিয়েছি
দৌড়াদৌড়ির এই challenge-ভরা জীবটাকেই এখন enjoy করি;
দোআ রইলো।
...............................................................................................
Patriotism is not short, frenzied outbursts of emotion, but the tranquil and steady dedication of a lifetime. ~Adlai Stevenson
কমনওয়েলথ গেমস এ ৮০০ মিটার দৌড়ে বাংলাদেশের জন্য সোনা জিতে আনতে হবে। রাজকুমারীকে বাংলাদেশ এথলেটিকস ফেডারেশনের কাছে উপস্হাপন করার দাবী জানাই।
_______________________________________________________
I am the flail of god.. Had you not committed great sins, God would not have sent a punishment like me upon you..
_______________________________________________________
আসিফ, মস্করা করলা মনে হয়?
এইখানে আসো, দুইটা ঘুষি খায়া যাও
...............................................................................................
Patriotism is not short, frenzied outbursts of emotion, but the tranquil and steady dedication of a lifetime. ~Adlai Stevenson
মস্করা করলে ঘুষি খেতে হয়?!
চিমটি কাটতে চাইলে রাজী আছি।
আর খুব ইচ্ছে করলে মনিটরে ঘুষি বসিয়ে দিন আমি "মাইরা লাইছে" বলে আকাশ ফাটিয়ে চিৎকার দেব।
BTW, ট্রেডমিলের দৌড় কি এই দৌড়ের তালিকায় included??
এইবার নির্ঘাত আমার দৌড়ানি খেতে হবে।
_______________________________________________________
I am the flail of god.. Had you not committed great sins, God would not have sent a punishment like me upon you..
_______________________________________________________
ধ্যেত্তারি!! আমি কই কী, আর আমার সারিন্দায় বাজায় কী!!!
জীবন-দৌড়ের কথা বলিতেছি, খোকা, ট্রেডমিলের দৌড়ের কথা নয়
...............................................................................................
Patriotism is not short, frenzied outbursts of emotion, but the tranquil and steady dedication of a lifetime. ~Adlai Stevenson
জীবন না থাকলে তো দৌড় হবে না। মৃত মানুষকে তো দৌড়াতে দেখিনি কখনো।
আমি খোকা না। আমি ত্রিশোর্ধ বৃদ্ধ।
_______________________________________________________
I am the flail of god.. Had you not committed great sins, God would not have sent a punishment like me upon you..
_______________________________________________________
Welcome to the club
...............................................................................................
Patriotism is not short, frenzied outbursts of emotion, but the tranquil and steady dedication of a lifetime. ~Adlai Stevenson
লেখাটি আগের হলেও সমসাময়িক কালে এর মুল্যমান কিঞ্চিত পরিমানও কম নয়। আমার মত অনেকেরই হয়ত লেখাটি পড়া ছিল না। পোষ্টটির জন্য ধন্যবাদ জানাচ্ছি।
দুলাল ভাইকে ধন্যবাদ জানাতে পারছি না, আমি আরো কিছু মতামত আশা করছিলাম আপনার কাছ থেকে অন্তত।
=====================================
যুদ্ধাপরাধীদের বিচার "চাই" আবার কী?! বিচার না করলে মাইরে মিস নাই...
=====================================
খুব সত্যি।
Welcome back, buddy
...............................................................................................
Patriotism is not short, frenzied outbursts of emotion, but the tranquil and steady dedication of a lifetime. ~Adlai Stevenson
হুম!!! বহুদ্দিন পরে, না...?
=====================================
যুদ্ধাপরাধীদের বিচার "চাই" আবার কী?! বিচার না করলে মাইরে মিস নাই...
=====================================
Hope all ur exams went well

Missed you and ur awefully nice posts
...............................................................................................
Patriotism is not short, frenzied outbursts of emotion, but the tranquil and steady dedication of a lifetime. ~Adlai Stevenson
একটা মজার কথা বলি, ক্যামন?! আমার পরীক্ষা শেষ হয়নি, বরং এখন একেবারে পিক টাইম চলছে। হঠাত-ই জোর করে ব্লগের মধ্যে মাথা সেঁধিয়ে দিলাম, আবার কিছুদিনের জন্য ডুব দিতে হবে সামনে।
=====================================
যুদ্ধাপরাধীদের বিচার "চাই" আবার কী?! বিচার না করলে মাইরে মিস নাই...
=====================================
অ। বেশিদিন ডুব দিয়া থাইকো না। নগর খাঁ খাঁ করে।
দোআ আর শুভেচ্ছা
...............................................................................................
Patriotism is not short, frenzied outbursts of emotion, but the tranquil and steady dedication of a lifetime. ~Adlai Stevenson
ভালো লেগেছে। মনে হল পোস্টটি এ সময়েই দরকার ছিল(অন্তত আমার জন্য)। আরোও সত্য বলতে; এ লেখাগুলো সব সময়ই প্রয়োজন।
দরকারে লাগতে পেরে ধন্য।
শুকরিয়া...
=====================================
যুদ্ধাপরাধীদের বিচার "চাই" আবার কী?! বিচার না করলে মাইরে মিস নাই...
=====================================
দুই তিনবার না পড়লে তো ই লেখার মর্মোদ্ধার করা কষ্টকর। তবে হ্যাঁ, যে একবার উদ্ধার করতে পারবে সে খুব দরকারী কিছু পাবে সে ব্যাপারে এইমাত্র ৩য় পাঠের পরে নিশ্চিত হলাম। শ্রদ্ধা রইলো...
হিপোক্রিট-এর সংগা পেয়েছি! উদাহরণসহ...
=====================================
যুদ্ধাপরাধীদের বিচার "চাই" আবার কী?! বিচার না করলে মাইরে মিস নাই...
=====================================
_______________________________________________________
I am the flail of god.. Had you not committed great sins, God would not have sent a punishment like me upon you..
_______________________________________________________
ফাঁকিবাজির প্রতিবাদ জানাইলাম!
=====================================
যুদ্ধাপরাধীদের বিচার "চাই" আবার কী?! বিচার না করলে মাইরে মিস নাই...
=====================================
আপনার প্রতিবাদের খ্যাতায় আগুন। কিছু জিনিষ আছে যেগুলোকে সম্মান জানানোর জন্য চোপা বন্ধ রাখতে হয়। আপনার ব্যখ্যা এত চমৎকার লাগলো যে চোপা বন্ধ রাখাই একমাত্র উপায় সঠিক সম্মান জানানোর।
_______________________________________________________
I am the flail of god.. Had you not committed great sins, God would not have sent a punishment like me upon you..
_______________________________________________________
বড়ই জ্ঞানী পোস্ট।

প্রতিদিন এক লাইন করে পড়ব আর বুঝার চেষ্টা করব।
------------------------------------------------------------------------------
Stop business (politics) by liberation war & war criminals. We want to see the punishment of all the real war criminals as soon as possible.
---------------------------------
হেহে... ওকে, গুডলাক।
=====================================
যুদ্ধাপরাধীদের বিচার "চাই" আবার কী?! বিচার না করলে মাইরে মিস নাই...
=====================================
............................................
............................................
মধ্যবেলায় এসে নেমে গেছি কাদামাটি হাতে
মিশে গেছি নৈর্বেক্তিক সংসারে-
=====================================
যুদ্ধাপরাধীদের বিচার "চাই" আবার কী?! বিচার না করলে মাইরে মিস নাই...
=====================================
ভাই আমার হাইট খুবি কম
তাই মাথার ছয় হাত উফ্রে দিয়া গ্যাল
বুদ্ধি থাকলে ছলায় ও তেল ভরা যায় ; তবে সত্যিই জদি বুদ্ধি থাকে ! কি বলেন ?
খুব ভাল লাগল। বিশেষ করে বিপ্লবী'র সংজ্ঞাটা। পথ চলতে চলতে বোঝা যায় এরকম বিপ্লবী মানুষের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আপনার এই লেখার মত আরও আরও লেখা এই ইতিবাচক পরিবর্তন আর সংশোধন এর বিপ্লব কে তরাম্বিত করুক। নষ্ট-ভ্রষ্ট চোর-ডাকাতরা নিপাত যাক। এই আশাবাদ নিয়ে আমিও হতে চাইলাম আরেকজন বিপ্লবী, আর সে উদ্দেশ্যেই আগমন এই নগরে। অভিবাদন আপনাকে, এবং এখানের সকল নাগরিক কে।
---------------------------------------------
পারি কি না সে কথা পরে, চেষ্টা করতে তো দোষ নাই !
* নতুন মন্তব্য লিখুন *