ব্লগ পোষ্ট-ও অনেকেই নানা কারনে ছবি যুক্ত করতে চান। সেটা হঠাৎ করে যে কেউ হইতো বুঝে উঠতে পারছেন না। আজ একজন ব্লগার এই সমস্যার কথা জানিয়েছেন। তাই এই পোট দেওয়া, কারন এটা হইতো অনেকেই জানেন না। ব্লগ ইশকুলেও এই ব্যাপারে কিছু বলা নেই।
আপনি আপনার পোষ্ট বা মন্তব্যে ছবি যুক্ত করতে হলে "ছবি" নামেন বাটন টিপে দেন একটি উইন্ডো আসবে যেখানে আপনি "ছবির ইউআরএল" নামের একটি ঘর পাবেন, ওখানেই আপনার ইপ্সিত ছবির লিংকটি কপি করে বসিয়ে দিন, "অক্কে" বাটন টিপে দিন, ব্যাস আপনার ছবি যোগ হয়ে গেছে।
ছবির লিংক পাবার জন্য আপনি ইপ্সিত ছবিটি আপনার ব্রাউজারে ওপেন করুন, এরপর ঐ ছবির উপর মাউসের ডান বাটনে ক্লিক করলে "কপি ইমেজ লোকেশন" অপশন পাবেন। আর আপনি যদি আপনার নিজস্ব কোন ছবি যুক্ত করতে চান সেক্ষেত্রে আপনাকে কোন ইমেজ হোষ্টিং সা্ইটে সেই ছবি আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনি www.tinypic.com অথবা www.imageshack.us সাইটে আপনার ছবি আপলোড করলে সেখানে আপনি direct link নামে একটি লিংক পাবেন ঐটিই আপনাকে "ছবির ইউআরএল" ঘরে কপি পেষ্ট করতে হবে।
এখানে একটি কথা উল্লেখ্য, কেউ যদি ফেসবুক থেকে ছবি যোগ করতে যান তবে আপনাকে "ছবির ইউআরএল" ঘরে ইমেজ লিংক নয় বরং ইমেজ লোকেশন বসাতে হবে। কারন ফেসবুকের ছবির লিংক আর ছবির লোকেশন এক নয়।
যেমন ফেসবুকে একটি ছবির লিংক-
http://www.facebook.com/photo.php?pid=31538123&id=1385423468
কিন্তু ঐ ছবির লোকেশন-
http://sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc4/hs232.snc4/38920_15677429985...
ছবির লোকেশন কপি করতে আপনি ঐ ছবির উপর মাউসের ডান বাটনে ক্লিক করলে "কপি ইমেজ লোকেশন" অপশন পাবেন।
হ্যাপি ব্লগিং..........





* প্রতিক্রিয়া *
কার্যকরী পোস্ট
**************************************
সবার আগে চাই যুদ্ধপরাধীদের বিচার
**************************************
দরকারী পোস্ট
-------------------------------------------------------------------
দাবী একটি , হুকুমও একটি । যুদ্ধপরাধীদের বিচার চাই ।
পোষ্ট আপডেট করা হলো........
__________________________________
হয়তো তুমি পাশেই আছো, তবু তোমায় ছুতে কি পাই?
এই ধরনের আরো একটা ছবি হোস্টিং সাইট -http://photobucket.com/
এই সাইটটা টাইনি পিক আর ইমেজশাক এর মতই জনপ্রিয় |
-----------------
এখনি সময় ,আর নয়তো কখনই নয়-যুদ্ধাপরাধীদের বিচার জলদি করো | চলতি পথে দেখা
* নতুন মন্তব্য লিখুন *