আর্তমানবতায়

আর্ত-মানবতার জন্য সাহায্যের আবেদন কর্মকাণ্ডের প্রচারণার জন্য।

* প্রতিক্রিয়া *

= ৬১৩৫২টাকা উঠেছে। হাতে আছে ১২৫০০।কালকের মধ্যে আমার ৬২৫০০ টাকা লাগবে। কোথায় পাবো?

ইংল্যান্ডের ব্লগাররা সাহায্য করতে চাইলে মোবাইল নাম্বার দেন।
অস্ট্রেলিয়ার ও চিটাগাংয়ের ব্লগাররা নিচে নাম্বার আছে যোগাযোগ করেন।হাতটি বাড়িয়ে দিয়েছি কেউ ধরবে এই আশায়...

টাকা দিয়ে সাহায্য না করতে পারলে, টাকা জোগাড়ে সাহায্য করুন। বসুন্ধরায় কাল দাঁড়াবো, আমার দশজন স্বেচ্ছাসেবী লাগবে, পারবেন হেল্প করতে?

পরশু আমার বন্ধুটি দেখা হতেই কেঁদে দিলো। দৃষ্টিতে হতাশার নীল গহ্বরে ডুবতে থাকা এক মানুষের আর্তনাদ। বললো, আমার বোনটাকে আর বাঁচাতে পারলামনা মনে হয় দোস্ত! আমি হতবাক। বলি, কি হয়েছে? যা বললো তাতে শিউরে উঠলাম। তার ছোট বোন, নাম আজমেরী। দুটি কিডনীই অকেজো হয়ে গেছে। বেঁচে আছে কোনরকমে শুধু আমরা ভাইয়েরা তাকে কতটুকু ভালোবাসি সেটি দেখার অপেক্ষায় যেন...

যে ছাত্রী কখনো স্কুলে দ্বিতীয় হয়নি, তার জীবন প্রদীপ আজ নিভু নিভু। মেধাবী ছাত্রী আজমেরীর জীবন ও লেখাপড়া কি শেষ পর্যন্ত থেমে যাবে? প্রায় ছয় বছর ধরে আজমেরী জটিল কিডনী রোগে ভুগছে। তাকে সুস্থ রাখতে ডায়ালাইসিস ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাবদ তার পরিবারের প্রায় ১৫ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তার বাবা গরীব কৃষক আব্দুল আজীজ তাঁর শেষ সম্বল টুকু বিক্রি করে একমাত্র মেয়ের চিকিৎসা করেছেন। আজমেরী এখন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাঃ শহিদুল ইসলাম সেলিমের অধীনে চিকিৎসাধীন। চিকিৎসক তাকে বাঁচানোর জন্য অতি সত্বর কিডনী প্রতিস্থাপন করতে বলেছেন, এজন্য প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন। হাতে আছে ২ লক্ষ। আরো ৩ লক্ষ টাকা তার নিঃস্ব পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তার কিডনী প্রতিস্থাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও টাকার অভাবে অপারেশন করা সম্ভব হচ্ছে না।

কৃষক বাবা ছেলেকে প্রাইভেটে পড়ান জমি বেচে। ছোট বোনটির অসুখের জন্য যা ছিলো সবই গেছে। ১৭ বছরের আজমেরীর চোখে আজ ধুসর হতাশা। চিকিৎসা কি ওর হবেনা? ফুটফুটে মেধাবী মেয়েটির চোখে আজ বাঁচার আকুতি। ঠিক হলো একটা কনসার্ট করবো। কনসার্ট ফর লাইফ। বোনটাকে বাঁচাতে হবে...

বৃহস্পতিবার, ৪ তারিখ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অডিটরিয়ামে (এডমিন বিল্ডিং, ১০ তলা) হয়েছে কনসার্টটি। আমার বোনটি হাসপাতালের বেডে শুয়ে অপেক্ষায় থাকবে, ভাইয়া তার চিকিৎসার টাকা নিয়ে আসবে...

আপডেট:
০৫.০২.১০ সকাল
কাল ব্লগার সমুদ্রকন্যা তার প্রতিষ্ঠানের জন্য টিকিট নিয়েছেন ৫টি। ব্লগার মাহমুদ েহােসন নিজেও অসুস্থ, তারপরও তিনি দিয়েছেন ৫০০০ টাকা। সমস্ত খরচ বাদ দিয়ে কাল কনসার্ট শেষে নূর মোহাম্মদের হাতে তুলে দেয়া হয় ৪২৩৩৯ টাকা।

আপডেট
০৫.০২.১০ রাত
পিকনিকের জন্য আড্ডায় জোগাড় হয়েছে ৪৬০০ টাকা। অনেক ব্লগারই আপত্তি করায় নাম দিলাম না। রক্ত দিয়েছেন পাহাড়ের কান্না, অবাক বিস্ময়, সাথে আমি। ঠিকানা ভাই এর ওয়াইফের সাথে দেখা করার কথা থাকলেও ব্যাস্ততার জন্য পারিনি। কাল সকালে যাবো। নূর মোহাম্মদ এসেছিলো আড্ডায়, কথা হয়েছে সবার সাথে। সবাই তাকে সাহস দিয়েছেন, শান্তনা দিয়েছেন। আজমেরীর সাথে দেখা করলাম আমি, পাহাড়ের কান্না ও অবাক বিস্ময়।

৫ মাস সে আছে হসপিটালে। ৩বার অপারেশন করতে গিয়েও করা হয়নি টাকার অভাবে ও শারীরিক অসুস্থতার জন্য। শুকিয়ে বোনটি আমার এতটুকু হয়ে গেছে। চোখের দিকে তাকাতে পারছিলাম না।আমি যে এখনো পারিনি তার জন্য কিছু করতে! আড়চোখে একবার তাকিয়ে দেখি জুল জুল করা চোখের মাঝে বেঁচে থাকার অসহায় আর্তনাদ। পালিয়ে এসে বাঁচলাম।

কিডনী ম্যাচিং এর জন্য কাল একটা ইন্জেকশন দিতে হবে, দাম ৭৫,০০০টাকা। মন্গলবার আবার দিতে হবে ঐ ইন্জেকশন। তাহলে কিডনীর স্থায়িত্বকাল ৩০ বছর হতে পারে।

০৬.০২.১০
অপারেশন শেষে সুস্থ আছে আজমেরী। দেখে এলাম আইসিইউতে শুয়ে আছে।
বইমেলায় আমি, গরম কফি ও সরল মানুষ মিলে টাকা তুলেছি মাত্র ১৪১৩। ৬.৩৯- ৮.৪০। গরম কফি এনেছিলেন ৫০০। ১৯১৩ টাকা দেয়া হয় লিখনের হাতে। দেখা করে আসার সময় আন্টি বললেন- বাড়ি উনি ফোন দিয়ে বলেছেন, তোরা চিন্তা করিস না, দেশে আমার অনেক ছেলে আছে...

ফোন দিয়েছিলেন, ত্রেয়া, লালসালু, মাহমুদ হোসেন। আমার ব্লগের বেলের কাঁটা পাঠিয়েছেন ৩০০০, কাল সকালে তুলবো।
নিউ ডি.ও.এইচ.এস ক্লাব, মহাখালীর পক্ষ হতে একজন ব্লগার দিয়েছেন ২০০০। মোট সংগ্রহ দাঁড়ালো- ৫৩৮৫২ টাকা। এখনো আড়াই লাখ টাকা কে দেবে?

০৭.০২.১০
আজকের কালেকশন..
অজানা এক পথিক- ১০০০
মহুয়া রশিদ- ২০০০
ঠিকানা- ৫০০
ঠিকানা ভাইয়ের ফ্রেন্ড ৫০০
আমিনুল ইসলাম- ১০০০
আনিসুর র ২০০
সিস্টেম ইন্জিনিয়ার ৫০০
_____________________
মোট = ৭৫০০
সর্বমোট= ৬১৩৫২ হাতে আছে ১২৫০০। ব্লগার মাহমুদ েহােসন সকালে পিজি গিয়েছিলেন। সারাদিন অসংখ্য মানুষ অসংখ্যবার ফোন দিয়েছিলেন। সারাদিন ঘুরাঘুরি করে শরীর খারাপ লাগায় আজ কোথাও বক্স হাতে দাঁড়াতে পারিনি... আমি দুঃখিত। ৯ তারিখে ইন্জেকশন না দিলে আজমেরীর কিডনী স্ট্যাবল নাও হতে পারে। অপারেশনের দিন দেয়া ইন্জেকশনের ৭৫০০০ টাকা পুরোটাই পানিতে যাবে।
কালকের মধ্যে আমার ৬৩০০০ টাকা লাগবে। কোথায় পাবো?

অনেকেই ফোন করছেন, সাহস দিচ্ছেন। তাদেরকে ধন্যবাদ। যারা ঘটনা সত্যি কিনা জানতে চান, তারা কষ্ট করে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (পিজি নামে পরিচিত) সি ব্লক, ৪ তলা, ওয়ার্ড-৪/এ, বেড-১৩- এখানে গিয়ে সত্যতা যাচাই করে আসতে পারেন।

সাহায্যের জন্য আমাকে ফোন করতে পারেন-
০১৯১৩২২১৪৪৮

অস্ট্রেলিয়া- ০৪৩০১২০৩৫৭ অথবা ০৪২২৬৩৭৪৪২। (লাস্ট ডেট ১৫)

চট্টগ্রামের ব্লগাররা যোগাযোগ করতে পারেন-
হোসাইন১৯৫০- ০১৮২২ ৮৩৬ ৮৩৮ ( শহর )
পাপী ০০৭ - ০১৬৭৫ ৪৬৮ ৪৯৬ ( চুয়েট )

আপনি যদি কোন সামান্য সাহায্যও করতে চান, পাঠাতে পারেন এই একাউন্টে-
নুর মোহাম্মাদ ( লিখন) [বড় ভাই]
০১৭১৭৭১২৮৬০
সঞ্চয়ী হিসাব নং- ৩৪১১৫৯৩১
জনতা ব্যাংক ফার্মগেট কর্পোরেট শাখা

ডাচবাংলা ব্যাংক
MD MAHMUDUL HAQUE MUNSHI

114.101.78662
মহাখালী শাখা

লেখাটা আমার নয়।
আপনদের মাঝে কপিপেস্ট করেছি শুধু মানবিক কারনে
আসুন বোনটাকে বাচাতে হাত বাড়াই
লেখাটি সামু ওআমু তে প্রকাশ করেছে ব্লগার স্বপ্নকথক
(আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নাগরিকের কর্তৃপক্ষ)

Apdet

8০২.১০
বংশী নদীর বাকে- ৬৬৮৫
নাম প্রকাশে অনিচ্ছুক- ১০০০
নাম প্রকাশে অনিচ্ছুক- ১০০০০
নাম ভুলে গেছি- ২৩৩০০
মাহমুদ েহােসন- ২০০০০
বইমেলা- ৭১১
________________________
মোট= ৬১৬৯৬
সর্বমোট= ১২৩০৪৮ হাতে আছে- ৭৪১৯৬। আরো বাকি- ১,৭৬৯৫২ টাকা। আল্লাহর রহমতে ইন্জেকশনের টাকা উঠেছে প্রায়। তনুজা আপু কাল সকালে কিছু টাকা দিবেন। চট্টগ্রামে পাপী০০৭ আর হোসাইন চেষ্টা চালাচ্ছে। পাপী০০৭ ৫১০০ টাকা মতো জোগাড় করেছে, আশা করা যাচ্ছে আরো আসবে। হোসেইন তার এফ ডি আরের ২০০০০ টাকা দিবে বলেছে।আমার হাতে টাকা না আসা পর্যন্ত আমি সেটা আপডেটে দিচ্ছি না। বসুন্ধরায় দাঁড়ানোর কথা ছিলো, অনুমতি পাইনাই বলে বইমেলায় দাঁড়িয়েছি, সাথে ছিলো সরল মানুষ। কাল অনুমতি নেবো। যারা সাহায্য করছেন, তাঁদের কি বলে ধন্যবাদ দেবো বুঝছিনা। একটু দোয়া করবেন আমার বোনের জন্য।

ইনশাআল্লাহ সাহাজয্য সবাই করবে জার করার মন আছে। আমিও করতে চাই কিন্ত যদি কনো কিছু বিসশাশ করাত মত কিচু থাকে তাহলে আমি সাউদি থাকি আমি আপনাদের সাহাজ্য করব এখান থেকে টাকা ওঠাইআ হাস্পাতালের ঠিকানাই দিব
আমি আশা করি এবং দুয়া করি সে সস্থ হইয়া যাবে

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য । একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা । ও বন্ধু...
বন্ধুরা আমরা কি পারিনা একটি মূল্যবান জীবন বাচাঁতে ?

* নতুন মন্তব্য লিখুন *