ব্লগ ইশ্‌কুল

এ পৃষ্ঠাটি নাগরিকব্লগ-এ ব্লগিঙের টিউটোরিয়াল কেন্দ্র।

নাগরিক হতেঃ

নাগরিক হতে হলে মেইনরোড (প্রথম পাতা)-এর ডান পাশের সাইড উইডজেটে "নগরদ্বার" থেকে "নাগরিক হোন" বোতামে ক্লিক করে প্রাপ্ত উইন্ডোতে উল্লেখকৃত ঘরগুলো পূরণ করুন। পরবর্তীতে আপনার সরবরাহকৃত ইমেল ঠিকানায় প্রেরিত মেইল থেকে আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করুন!

উল্লেখ্য, আপনি নাগরিক হবার পরে লগিন করবার মুহূর্তে আপনার "নাগরিক নাম/ইমেল" এর স্থলে আপনার আপনার ব্লগনাম (বাংলাতেই অধিক গ্রহণযোগ্য) কিম্বা ইমেল ঠিকানা দুটোর যেকোনো একটাই গ্রহণযোগ্য।

প্রোফাইলে ছবি যুক্ত করতেঃ

আপনার প্রোফাইলে ছবি যুক্ত করতে চাইলে আপনাকে "নগরভ্রমণ" থেকে আপনার প্রোফাইলে যেতে হবে। সেখানে যে উইন্ডোটি আসবে সেখানে "সম্পাদনা" নামে একটি বোতাম পাবেন। ওখানে ক্লিক করে ঢুকে পড়ুন আপনার প্রোফাইল সম্পাদনায়। সম্পাদনা পাতার নিচের দিকে upload picture পাবেন। পাশেই "Browse" বোতামটি ব্যবহার করে আপনার কম্পিউটারে রক্ষিত কাঙ্ক্ষিত ছবিটি দেখিয়ে দিন। তারপর পাতার নিচে নেমে সংরক্ষণ চাপুন। তারপর এগাল-ওগাল একটি হাসি দিন, কারণ আপনার ছবি এসে গেছে ততক্ষণে (উল্লেখ্য, ছবিটি সবোর্চ্চ ৩০ কিলোবাইটের হতে পারবে)।

পোস্ট লেখাঃ

প্রথমে লগিন করুন। লগিন করবার সাথে সাথেই আপনি আপনার নিজস্ব প্রোফাইল দেখতে পাবেন। সেখানে, বাম পাশে থাকা "নগরভ্রমণ" নামক সাইড উইডজেট থেকে "ব্লগপোস্ট লিখুন" নির্বাচন করলে আপনার ব্লগ লেখবার উইন্ডো-টি আসবে।
সেখানে পোস্ট "শিরোনাম" এর ঘরে পোস্টের একটি নাম লিখুন। এবং "ব্লগবস্তু"-এর ঘরে পোস্টে যা লিখতে চান, তা লিখুন।

এরপর, যদি লেখাটির একটি প্রিভিউ দেখতে চান, তবে- "প্রাকদর্শন" বোতামে ক্লিক করুন! অন্যথায়, "সংরক্ষণ" বোতামে ক্লিক করে সরাসরি লেখাটি প্রকাশ করুন।

ইমো-র ব্যবহারঃ

পোস্ট বা মন্তব্যের সাথে ইমোটিকন যুক্ত করা নিঃসন্দেহে একটি চমৎকার ব্যাপার। এই ব্লগে সেই কাজটি আপনি খুব সহজে করতে পারবেন। মন্তব্য করার বাক্সোর উপর "ইমোটিকন" নামে একটি লিংক দেখবেন। সেটি ক্লিক করলে আপনি ইমোটিকনের লিস্ট পাবেন। যে ইমোটকিনটি ব্যবহার করতে চান সেটি ক্লিক করুন। অথবা আপনি যদি ইমোটিকনের উপর মাউসের কার্সরটি কিছুক্ষণ ধরে রাখেন- তাহলে সেই ইমোটিকনের কিবোর্ড শর্টকাট দেখাবে। যেমন ইয়াহু মেসেঞ্জারে আমরা হাসির ইমোটিকন দিতে চাইলে ":)" লিখি। এখানে একই ধরনের কোড ব্যবহার করতে পারবেন।

পোস্টে ছবি সংযুক্তিঃ
আপনি আপনার পোষ্ট বা মন্তব্যে ছবি যুক্ত করতে হলে "ছবি" নামেন বাটন টিপে দেন একটি উইন্ডো আসবে যেখানে আপনি "ছবির ইউআরএল" নামের একটি ঘর পাবেন, ওখানেই আপনার ইপ্সিত ছবির ডিরেক্ট লিংকটি (Direct link) কপি করে বসিয়ে দিন, "অক্কে" বাটন টিপে দিন, ব্যাস আপনার ছবি যোগ হয়ে গেছে।

ছবির Direct link পাবার জন্য আপনি ইপ্সিত ছবিটি আপনার ব্রাউজারে ওপেন করুন, এরপর ঐ ছবির উপর মাউসের ডান বাটনে ক্লিক করলে "কপি ইমেজ লোকেশন" অপশন পাবেন। আর আপনি যদি আপনার নিজস্ব কম্প্যুটার থেকে কোন ছবি যুক্ত করতে চান সেক্ষেত্রে আপনাকে কোন ইমেজ হোষ্টিং সা্‌ইটে সেই ছবি আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনি www.tinypic.com অথবা www.imageshack.us কিম্বা অন্য কোনো ইমেজ হোস্টিং সাইটে আপনার ছবি আপলোড করলে সেখানে আপনি direct link নামে একটি লিংক পাবেন ঐটিই আপনাকে "ছবির ইউআরএল" ঘরে কপি পেষ্ট করতে হবে।

এখানে একটি কথা উল্লেখ্য, কেউ যদি ফেসবুক থেকে ছবি যোগ করতে যান তবে আপনাকে "ছবির ইউআরএল" ঘরে ইমেজ লিংক নয় বরং ইমেজ লোকেশন বসাতে হবে। কারন ফেসবুকের ছবির লিংক আর ছবির লোকেশন এক নয়।
যেমন ফেসবুকে একটি ছবির লিংক-
http://www.facebook.com/photo.php?pid=31538123&id=1385423468
কিন্তু ঐ ছবির লোকেশন-
http://sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc4/hs232.snc4/38920_15677429985...
ছবির লোকেশন কপি করতে আপনি ঐ ছবির উপর মাউসের ডান বাটনে ক্লিক করলে "কপি ইমেজ লোকেশন" অপশন পাবেন।

এছাড়াও আপনি নীচের পদ্ধতি অনুসরণ করে আপনি নাগরিকে ছবি আপ্লোড করতে পারেন-

প্রিয় নাগরিক,

নাগরিক ব্লগে ছবি যোগ করা কঠিন কিছু নয়। এর জন্য আপনাকে বেছে নিতে হবে অনলাইনে ছবি আপলোড করে এমন কিছু ওয়েব সাইট।অনেক সাইট নেটে আছে। এদের মধ্যে কিছু উল্লখযোগ্য।যেমন http://imageshack.us/ বা http://photobucket.com/ এর মত সাইটগুলো। ধরা যাক, আমরা বেছে নিলাম imageshack.us সাইটটি।

প্রথম ধাপঃ

১) প্রথমে এই সাইটের নাম টাইপ করুন আপনার পছন্দের যে কোনো ইন্টারনেট ব্রাউজার দিয়ে। আপনি দেখতে পাবেন নীচের ছবির মত-

১ নাম্বার চিহ্নিত স্থানে দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটটির ঠিকানা

২ নাম্বার চিহ্নিত স্থানে "Browse" নামের ট্যাবে ক্লিক করে আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনার কাঙ্খিত ছবিটি বাছাই করুন।

(অনেক সময় আপনি যখন এই সাইটটি ওপেন করবেন, তখন "Browse" বা "Choose" নামক ট্যাবটি আসে না। তখন আপনি উপরের ছবিতে ৩ নং চিহ্নিত স্থানে, যেখানে "can't Upload" লেখা আছে সেখানে ক্লিক করুন। তাহলেও দেখবেন "Browse" বা "choose" অপশনটি চলে আসবে)

২য় ধাপঃ

আপনি যখন আপনার পছন্দ মত ছবি আপনার কম্পিউটার থেকে বাছাই করবেন তখন নীচের ওয়েবসাইট টি নীচের ছবির মত হয়ে যাবে। এবার (নীচের ছবির মত ৪ নং চিহ্নিত স্থানে)"Upload Now" নামের বাটনে ক্লিক করে আপনার ছবি আপ্লোড করুন।

৩য় ধাপঃ

আপনার ছবি আপ্লোড শেষ। আপনি দেখতে পাবেন নীচের স্ক্রীনটি।

এবার উপরের ছবির মত আপনি ছিবি আপ্লোডের পর দেখতে পাবেন Dairect Link বলে একটি ট্যাব আছ্ট। ৫নং চিহ্নিত অংশ। এবার এই Direct Link কপি করুন।

৪র্থ ধাপঃ

এবার আপনি আপনার নতুন ব্লগপোস্টে যেখানে লিখছিলেন সেখানে চলে আসুন। আপনি দেখতে পাবেন আপনি যেখানে লিখছিলেন সেই ঘরের উপরে অনেকগুলো ট্যাব আছে। যেমন- ছবি, লিংক, ইটালিক, বোল্ড, উদ্ধৃতি, বুলেট লিস্ট, কোড নমুনা।

উপরের ছবিতে ৬ নং চিহ্নিত স্থানে "ছবি" নামের বাটনে ক্লিক করুন। দেখবেন নীচের স্ক্রীনটি আসছে।

এবার যেখানে লেখা আছে "ছবির ইউ আর এল" ( ৭ নাম্বার চিহ্নিত স্থানে) সেখানে ছবি আপ্লোডের ওই সাইটের Direct Link থেকে যে কপি করে এনেছিনেন কোড টি ( ৩য় ধাপ দ্রষ্টব্য) তা পেস্ট করুন।

আপনি নীচে দেখতে পাবেন "বদলাবেন না" লিখিত ট্যাব। এখানে বাই ডিফল্ট ছবির আকার ৩২০ দেয়া আছে। আপনি ছবি বড় করে দেখতে চাইলে এই 320 কে 500 এর ভেতর যে কোনো সাইজে নিজের মত টাইপ করতে পারেন। যেমন 380, 400, 450 ইত্যাদি। এতে করে আপনার ছবি বড় বা ছোট দেখাবে।

দুইটি কথা মনে রাখবেন,

১) ছবির আকার 500 এর বেশী বাড়াবেন না।
২) ছবির আকার লিখতে অবশ্যই ইংরেজীতে ডিজিট বসাবেন।

ব্যাস , এই বার উপরের ছবির মত "অক্কে" বাটনটি ক্লিক করুন। আপনার মাউসের কার্সর যেখানে স্থাপন করা হয়েছিলো, সেখানেই ছবিটি পেস্ট হয়ে গেলো। এবার আপনার ব্লগ লিখে ফেলুন। চমৎকারভাবে আপনার ছবিটি সব নাগরিকদের জন্য প্রদর্শিত হবে।

ছবি সংক্রান্ত আর কোনো সমস্যা হলে, ব্লগের শুরুতেই আমাদের দেয়া "অভিযোগ" বাটনে ক্লিক করে আপনার অভিযোগ বা সমস্যার কথা জানিয়ে আসুন দয়া করে। আমরা দ্রুত সমাধান দেবার চেষ্টা করব।

মন্তব্য এবং প্রতিমন্তব্য করতেঃ
আপনি ব্লগে লগডইন থাকা অবস্থায় আপনার নিজের লেখা বা অন্য ব্লগারের লেখা কোন পোষ্টে মন্তব্য করতে পারবেন এজন্য আপনাকে পোষ্টের নিচে * নতুন মন্তব্য লিখুন * অপশনে আপনার সুচিন্তিত বক্তব্য লিখে 'সংরক্ষণ' বাটনে ক্লিক করলে আপনার মন্তব্যটি চলে আসবে। তবে আপনি অন্য কোন ব্লগারের মন্তব্যের জবাব দিতে চাইলে ঐ মন্তব্যটির ঠিক নিচেই প্রতিমন্তব্য নামক বাটনে ক্লিক করে খুব সহজেই কাজটি সারতে পারবেন।

নতুন ব্যানার দেখতে না পেলেঃ
কম্পিউটার/ব্রাউজার এর ইন্টার্নাল ক্যাশের কারণে এমনটা ঘটতে পারে। সেক্ষেত্রে ক্যাশ পরিষ্কার করে নিয়ে হবে। তাছাড়া, বেশীরভাগ সময়-ই ctrl + F5 চাপলেই নতুন ব্যানারটি প্রদর্শিত হয় কোনো রকম ঝামেলা ছাড়াই!

ব্লগ থেকে লগআউট হতেঃ
আপনি যদি একাধিক কম্পিউটার থেকে নাগরিক ব্লগে প্রবেশ করে থাকেন তবে প্রতিবার ব্লগ ছাড়ার সময়ে আপনাকে ব্লগের উপরের দিকে বাম পাশের নগরভ্রমন সাইডবার থেকে নগর ছাড়ুন অপশনে ক্লিক করে লগআউট হতে হবে। অন্যথায় আপনি আবার লগইন করলে আপনার নিক'টি যাত্রী ছাউনীতে একাধিক বার দেখা যাবে যা দৃষ্টিকটু।

কোন সফ্টওয়্যার ছাড়াই বাংলা লিখুনঃ

নগরে বাংলায় লেখার জন্য আপনাকে অভ্র বা বিজয় বা এই ধরেনের কোন সফ্টওয়ার ব্যবহারের বাধ্যবোধকতা নেই। কোন সফ্টওয়্যার ছাড়াই আপনি চমৎকার বাংলা লিখতে পারেবন।
আসুন এক ঝলকে শিখে ফেলি কিভাবে লিখবেন-

এখন থেকে আপনি পোষ্ট বা মন্তব্য লেখার সময় পেজের নিচের দিকে একটি নতুন লেখার বক্স পাবেন-

এখানে আপনি কোন কিছু ইংরেজীতে লিখলে তা সয়ংক্রিয়ভাবে বাংলা হয়ে যাবে। প্রতিটি শব্দ লেখার পরে স্পেসবার চাপলে ইংরেজী শব্দটি বাংলায় রূপান্তরিত হয়ে যাবে।

অটোমেটিক যে শব্দটি আপনার জন্য উপস্থাপিত হবে তা আপনার কাঙ্খিত শব্দ না হয়ে থাকলে আপনি উক্ত শব্দের উপর ক্লিক করলে অনেক গুলো বিকল্পের মধ্যে থেকে আপনার কাঙ্খিত শব্দটি নির্বাচন করতে পারবেন।

ইংরেজী লেখার জন্য CTRL+G চাপুন, আবার বাংলা লিখতে CTRL+G চাপুন।

আপনার লেখা শেষ হলে লেখাটি কপি করে আপনার পোষ্ট বা মন্তব্য ঘরে পেষ্ট করে সাবমিট করুন।

ইউটিউবের ভিডিও যোগ করার নিয়ম:

প্রথমে আপনি যে ভিডিওটি দিতে চান তার লিংক-এ যান। ভিডিওটি রান হলে embeded অপশনে ক্লিক করুন-

এর পর সেখানে দেখবেন html ফরমেটে কিছু কোড লেখা আছে-

এটাকে এমবেডেড কোড বলে। কোডটুকু পুরা কপি করুন। আর পোষ্টের বা মন্তব্যের যেখানে ভিডিওটি বসাতে চান সেখানে কোড টুকু পেষ্ট করুন। কাজ শেষ...

নাগরিক ব্লগ সব সময় প্রতিটি নাগরিকের সব রকম সমস্যা সমাধানের সার্বিক চেষ্টা বজায় রাখে। আপনার ব্লগিং সাচ্ছন্দময় করতে এবং নতুন ফিচার সম্পর্কে জানতে মাঝে মাঝে ব্লগ ইশকুলে চোখ রাখুন।
ধন্যবাদ।