এ পৃষ্ঠাটি নাগরিকব্লগ-এর কাঠগড়া। কেউ যদি কোনো কারণে ব্যান/নিষিদ্ধ হন, কিম্বা যদি কোনো ব্লগারের কোনো পোস্ট প্রথম পাতা থেকে সরানো হয় বা মুছে দে'য়া হয়; কিম্বা কারো কোনো কমেন্ট কোনো কারণে মুছে ফেলা হয়- তার যথাযথ কারণসমেত তথ্য এখানে উপস্থাপিত হবে।
আমাদের আশা এই পৃষ্ঠাটি সাদাই থাকবে।
হ্যাপি ব্লগিং!

আসামী ১:
ইতোপূর্বে অর্থহীন পোস্ট এবং পরবর্তীতে ব্লগের অন্যান্য নাগরিকের সাথে উদ্দেশ্যমূলকভাবে বচসা সৃষ্টি করে ব্লগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর চেষ্টা করায় এবং সেই জের ধরে বিভিন্ন পোস্ট-এ স্পষ্ট স্পামিং করায় "উল্লাস" নামক ব্লগারের নিক ব্লক করা হলো!
আসামী ২:
গতদুদিন ধ'রে উদ্দেশ্যমূলক ভাবে ব্লগে অস্থিতিশীলতা সৃষ্টি, এবং ব্লগারদের বিভ্রান্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় "অপকানিজ" নামধারী ব্লগারকে নিষিদ্ধ করা হলো।
আসামী ৩:
অপর একটি ব্লগিং প্লাটফর্ম সম্পর্কে উদ্দেশ্যমূলক বিষোদগার প্রমাণিত হওয়ায় (যা, নাগরিকবিধির ৯ নং ধারার ইচ্ছাকৃত লঙ্ঘন) "সজারু" নামক নিকটির পোস্টটি ড্রাফট করা হলো এবং নিকটি ব্লক করা হলো।
আসামী ৪:
ইচ্ছাকৃতভাবে একাধিকবার(৩ বার) নাগরিকবিধির ৭ নং ধারার লঙ্ঘন, একই পোস্ট উদ্দেশ্যমূলকভাবে একাধিকবার পোস্ট করে ৬নং ধারার লঙ্ঘন এবং ৮ নং ধারায় বিধিভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায়, Twaheer নামক ব্লগারের নিকটি ব্যান করা হলো এবং তার পূর্বতন সকল পোস্ট মুছে দেয়া হলো।
আসামী-৫
ব্লগার তমসো দুঃখী দীপকে, ব্লগের বিরুদ্ধে কর্মকান্ড, সহব্লগারের সাথে উষ্কানিমূলক আচরণ, নাগরিক ব্লগের পরিবেশ নষ্ট করবার দায়ে অনির্দিষ্ট কালের জন্য ব্যান করা হলো (১৩-১১-২০১০)
আসামী-৬
নাগরিকবিধির একই ধারা(ধারা নং ৭) একাধিকবার ভঙ্গ করায় এবং একাধিকবার দেয়া সতর্কবার্তায় কর্ণপাত না করায় অনিক২০০৯ কে অনির্দিষ্টকালের জন্য ব্লক করা হচ্ছে। এবং তাকে জানানো হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এডমিন প্যানেল তার কাছ থেকে মেইল মারফৎ এমন কোনো নিশ্চয়তা না পাচ্ছে যে, সে এই একই বিধিভঙ্গ পুনরায় করবে না- সে অব্দি তার ওপর এই ব্লক বলবৎ থাকবে।
আসামী-০৭
নাগরিকবিধির একাধিক ধারা(ধারা নং ৬ এবং ৭) একাধিকবার ভঙ্গ করায় এবং একাধিকবার দেয়া সতর্কবার্তায় কর্ণপাত না করায় 'রিভাইভালিষ্ট' কে অনির্দিষ্টকালের জন্য ব্লক করা হচ্ছে। এবং তাকে জানানো হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এডমিন প্যানেল তার কাছ থেকে মেইল মারফৎ এমন কোনো নিশ্চয়তা না পাচ্ছে যে, সে এই একই বিধিভঙ্গ পুনরায় করবে না- সে অব্দি তার ওপর এই ব্লক বলবৎ থাকবে।
আসামী-০৮
বিনীত এবং দৃঢ়ভাবে নাগরিকব্লগ কর্তৃপক্ষ স্পষ্টভাষায় জানাতে ইচ্ছুক যে, যুক্তি কিম্বা তর্ক কিম্বা বাকস্বাধীনতা কিম্বা বিনোদন কোনো কারণের জের ধরেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কিম্বা বাঙালির জাতিসত্বাকে আক্রমণ করবার স্পর্ধা দেখানো কোনো নিককে সামান্যতম ছাড় দেয়া হবে না। নগরিকবিধির ৩ নং ধারাতে খুবই স্পষ্ট করেই একথাটি-ই উল্লেখ রয়েছে।
৩.
বাংলাদেশ রাষ্ট্রের ও বাঙালি জাতির বিরুদ্ধাচারণ করে এমন কোনো পোস্ট প্রকাশ করা হতে বিরত থাকবে নাগরিকব্লগ। অভিযুক্ত লেখাটি তাৎক্ষণিকভাবে মুছে ফেলা হবে এবং আলোচনা সাপেক্ষ্যে পোস্টদাতাকে নিষিদ্ধ করার ক্ষমতা নাগরিকব্লগের থাকবে। উদাহরণস্বরূপ, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৫২’র ভাষা আন্দোলন প্রভৃতি নিয়ে যেকোনো ধরনের কুরূচিপূর্ণ/অশ্লীল বক্তব্য ও বিরুদ্ধাচারণের ক্ষেত্রে নাগরিকব্লগ কর্তৃপক্ষ “জিরো টলারেন্স” দেখাবে।
এই বিধিমতে, বিধিভঙ্গের স্পষ্টপ্রমানের উপস্থিতিপূর্বক "হ্যারিস" নামক নিকটিকে নাগরিকব্লগ থেকে চিরস্থায়ীভাবে ব্যান করা হলো।
আসামী-০৯
ব্লগারদের অভিযোগ এবং কর্তৃপক্ষের পর্যবেক্ষণের ভিত্তিতে বেশকিছুদিন ব্লক রাখবার পরে, স্লো স্প্যামিং ও বাঙলাদেশের স্বার্থবিরোধী কর্মকান্ডে মদতদাতা একটি গোষ্ঠীর সাথে সন্দেহজনক নীতিগত সাযূজ্য পরীলক্ষিত হওয়ায় "শয়তান হন্তারক" নামক ব্লগার-এর ব্লগটিকে মুছে দেয়া হচ্ছে।
আসামী-১০
নাগরিকবিধির পূণর্পূনঃ লঙ্ঘন ও সহব্লগারদের প্রতি উষ্কানীপ্রদেয় আচরণের জন্য ব্লগনিক "লুলু পাগলা"কে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হলো।
আসামী-১১
নাগরিকবিধির একাধিক ধারা(ধারা নং ৪, ৭ এবং ১৫) একাধিকবার ভঙ্গ করায় এবং একাধিকবার দেয়া সতর্কবার্তায় কর্ণপাত না করায় 'সত্যকথন' কে অনির্দিষ্টকালের জন্য ব্লক করা হচ্ছে। এবং তাকে জানানো হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এডমিন প্যানেল তার কাছ থেকে মেইল মারফৎ এমন কোনো নিশ্চয়তা না পাচ্ছে যে, সে এই একই বিধিভঙ্গ পুনরায় করবে না- সে অব্দি তার ওপর এই ব্লক বলবৎ থাকবে।
আসামী-১২:
উদ্দেশ্যমূলক ভাবে ব্লগে অস্থিতিশীলতা সৃষ্টি, এবং ব্লগারদের বিভ্রান্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নাগরিকবিধির ১৫ ধারা অনুসারে "প্রতিবাদী" নামধারী ব্লগারকে নিষিদ্ধ করা হলো।
আসামী-১৩:
ব্লগের পরিবেশ দিকে যাদের নিয়মিত লক্ষ্য রয়েছে তাদের নতুন করে বলে বুঝাবার প্রয়োজন আছে বলে কর্তৃপক্ষ বিশ্বাস করেনা এবং কর্তৃপক্ষ এই মর্মে নিশ্চিত যে- গতক'দিনের থিতিয়ে আসা অস্থিতিশীল পরিস্থিতিকে বারবার উষ্কে দেয়ার প্রেক্ষিতে ব্লগের শুভাকাঙ্খি প্রত্যেক ব্লগার এ ব্যাপারে একমত যে- ভন্ড, ভুয়া, নন্টেফন্টে ও অন্যান্য যেসকল নিক থেকে অভিন্ন ব্যক্তি প্রচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গৃহীত হওয়া বাঞ্ছনীয়! এক্ষেত্রে তাকে আইপি সহ ব্যান পূর্বক, তার পুনঃপুনঃ পরিবর্তনশীল আইপি প্রত্যেকবার খুঁজে বের করে ব্যান করা করা হবে বলে ঘোষণা দেয়া হচ্ছে! স্লো-স্প্যামিং ছাড়াও একাধিক ধারায় এই ব্যবস্থা বলবত করা হবে। এবং যেকোনো নিকথেকে সমপরিচায়ক চরিত্র প্রকাশ পাওয়ামাত্রই সেই নিক সংশ্লিষ্ট আইপি সহকারে ব্যান করা হবে!
আসামী-১৪:
উদ্দেশ্যমূলকভাবে ব্লগের সুস্থ পরিবেশ নষ্ট করা, নির্দ্দিষ্ট এজেন্ডাভিত্তিক ব্লগিং, মন্তব্যে অশ্লীল শব্দ/বাক্যের ব্যবহার এবং এতদসম্পর্কে বারবার সতর্ক করে দেওয়ার পরও সংশোধন না হওয়ায় ব্লগার কদমফুল'কে স্থায়ীভাবে ব্যান করা হয়েছে। অন্য কোন নিক থেকে সমপরিচয় প্রকাশ পাওয়া মাত্রই আইপি সহকারে ব্যান করা হবে।

* প্রতিক্রিয়া *
কে কে ব্যান হলো ক্যানো হলো...এমন কোনো উপমা কি আছে এই পর্যন্ত ?
-------------------------------------------------------------------
দাবী একটি , হুকুমও একটি । যুদ্ধপরাধীদের বিচার চাই ।
হয়তো নতুন ব্লগার হওয়ার কারনে মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রথম পাতায় আজ ২০ টি পোস্ট প্রকাশ করেন, যার মধ্যে দুটো পোস্ট প্রথম পাতায় রেখে বাকীগুলো সরিয়ে দেয়া হয়। তার স্টিকি পোস্টে এই ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং নাগরিক বিধিমালার প্রতি দৃষ্টিআকার্ষন করা হয়েছে।
কস কি মোমিন !!!!!!! ২০ টা পোস্ট একটা মানুষ একদিনে ক্যাম্নে দেয় ? এইটা তো ফ্লাডিং না । ডাইরেক্ট সুনামী...lol
-------------------------------------------------------------------
দাবী একটি , হুকুমও একটি । যুদ্ধপরাধীদের বিচার চাই ।
ভালা কথা তবে মনে হয় আমাদের ৫ বছর অপেক্ষ করতে হয় । গুরু তেমটিই বললেন
কেউ নিষিদ্ধ হলে তার পুরনো কোনো ব্লগ পোস্ট কি দেখা যাবে নাগু তে ?
যাবে, আবার না'ও যেতে পারে, এডমিনের ইচ্ছা।
____________________________
হাল ছেড়োনা বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে...
করুচিপূর্ণ ভাষাভঙ্গি প্রয়োগ করায় ব্লগার "রোমান" এর "বালিকা না মেয়ে না" পোস্টটি ড্রাফট করা হলো। পোস্টের বিষয়বস্তু যাই হোক না কেন ভাষাভঙ্গি যেনো জেন্ডার ডেসক্রিমিনেশন এর আওতায় যেনো না পরে তা খেয়াল রাখার জন্য অনুরোধ করছি।
____________________________
হাল ছেড়োনা বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে...
অন্যব্লগ সম্পর্কে বিষোদগার প্রমাণিত হওয়ায় "সজারু"র পোস্টটি ড্রাফট করা হলো এবং নিকটি ব্লক করা হলো।
____________________________
হাল ছেড়োনা বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে...
tick kam korchan.
এইখানকার কাহিনী তো আগে দেখি নাই!!! ভালো একটা কাজ করেছেন
**************************************
সবার আগে চাই যুদ্ধপরাধীদের বিচার
**************************************
আসামী ৪:
ইচ্ছাকৃতভাবে একাধিকবার(৩ বার) নাগরিকবিধির ৭ নং ধারার লঙ্ঘন, একই পোস্ট উদ্দেশ্যমূলকভাবে একাধিকবার পোস্ট করে ৬নং ধারার লঙ্ঘন এবং ৮ নং ধারায় বিধিভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায়, Twaheer নামক ব্লগারের নিকটি ব্যান করা হলো এবং তার পূর্বতন সকল পোস্ট মুছে দেয়া হলো।
____________________________
হাল ছেড়োনা বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে...
গুড জব।
=============================================
বাংলাদেশ সরকারের কাছে একটা চাওয়াই আমার। রাজাকার-আলবদরদের বিচার চাই।
=============================================
এক্কেরে কামের কাম হইছে...
=====================================
যুদ্ধাপরাধীদের বিচার "চাই" আবার কী?! বিচার না করলে মাইরে মিস নাই...
=====================================
__________________________________
হয়তো তুমি পাশেই আছো, তবু তোমায় ছুতে কি পাই?
বাংলাদেশের মহান স্বাধীনতা, এবং বাঙালি জাতি নিয়ে ব্যাঙ্গ, জাহানারা ইমামের প্রতি কটুক্তি, গোলাম আযম সম্পর্কে মানুষকে ভুল ধারণা দেয়ার চেষ্টা করা, কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য, তসলিমা নাসরিন সম্পর্কে ধর্ম সংক্রান্ত উস্কানিমূলক উক্তি (ধর্মদ্রোহিতা আর রাষ্ট্রদ্রোহিতা) করায়, নাগরিকবিধি ৩ ধারায়:
ব্লগার ঐশির "তসলিমা নাসরিনের সাথে কাল্পনিক আলাপচারিতা" পোস্টটি মুছে দেয়া হলো এবং ভবিষ্যতে এই ধরনের পোস্ট দেয়ার ব্যাপারে লেখককে সাবধান করা হলো।
এবং নিকটি সামযিকভাবে ব্লক করা হলো।
____________________________
হাল ছেড়োনা বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে...
ভালো লাগলো আপনাদের এই ব্যবস্থাটা দেখে.
ধন্যবাদ.
আপনাদের ব্লগ ভালো লাগছে.
1982+
ধরা যাক আমি আত্মহত্যা করতে চাই। কিন্তু সাহস নাই।
এখন মডারেটররা কি আমারে সাহায্য করবেন? মানে নিক মুছে দিয়ে?
...................................................................
দুনিয়ার যত পুতুপুতু অনুভুতি আর আগ্রাসী রিপু আছে সব আমাকে দিয়ে দাও, তবু তোমরা বিভ্রান্ত হয়ো না ।
আসামী-৫
ব্লগার তমসো দুঃখী দীপকে, ব্লগের বিরুদ্ধে কর্মকান্ড, সহব্লগারের সাথে উষ্কানিমূলক আচরণ, নাগরিক ব্লগের পরিবেশ নষ্ট করবার দায়ে অনির্দিষ্ট কালের জন্য ব্যান করা হলো (১৩-১১-২০১০০
____________________________
হাল ছেড়োনা বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে...
তমসো ভাইয়ের প্রতি সমবেদনা...আহাড়ে...বড়ু ভালো লুক ছিলো
_______________________________________________
তসলিমার ভন্ডামী সম্পর্কে জানতে হলে এই লিঙ্কটাতে ক্লিক করুন-
http://www.nagorikblog.com/node/3015
ব্লগ সম্পর্কে অপঃপ্রচার করলেও তমসোকে আনব্যান করা হোক দয়া করে। ছেলেটি অনেক ছোট। পৃ্থিবী সম্পর্কে কিছুই জানেনা
=============================================
বাংলাদেশ সরকারের কাছে একটা চাওয়াই আমার। রাজাকার-আলবদরদের বিচার চাই।
=============================================
নাগরিকবিধির একই ধারা(ধারা নং ৭) একাধিকবার ভঙ্গ করায় এবং একাধিকবার দেয়া সতর্কবার্তায় কর্ণপাত না করায় অনিক২০০৯ কে অনির্দিষ্টকালের জন্য ব্লক করা হচ্ছে। এবং তাকে জানানো হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এডমিন প্যানেল তার কাছ থেকে মেইল মারফৎ এমন কোনো নিশ্চয়তা না পাচ্ছে যে, সে এই একই বিধিভঙ্গ পুনরায় করবে না- সে অব্দি তার ওপর এই ব্লক বলবৎ থাকবে।
____________________________
হাল ছেড়োনা বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে...
কাঠগড়া একটা মজার জায়গা। আগে লক্ষ্য করি নাই। সব আসামীতে সয়লাব দেখি
প্রশ্ন -কেউ নিষিদ্ধ হলে তার পুরনো কোনো ব্লগ পোস্ট কি দেখা যাবে নাগু তে ?
উত্তর- এডমিন এর ইচ্ছা...কিন্তু এডমিন এর ইচ্ছা টা জানার উপায় আছে কি? ইচ্ছা প্রভাবিত করার উপায় আছে কি? হেহে
****************************************************
লাখো শহীদ ডাক দিয়েছে; সব সাথীদের খবর দে....
সারা বাংলা ঘেরাও করে;রাজাকারদের কবর দে !!!
****************************************************
এক দফা দাবি..যুদ্ধাপরাধী দের বিচার এখনি করতে হবে
নাগরিকবিধির একাধিক ধারা(ধারা নং ৬ এবং ৭) একাধিকবার ভঙ্গ করায় এবং একাধিকবার দেয়া সতর্কবার্তায় কর্ণপাত না করায় 'রিভাইভালিষ্ট' কে অনির্দিষ্টকালের জন্য ব্লক করা হচ্ছে। এবং তাকে জানানো হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এডমিন প্যানেল তার কাছ থেকে মেইল মারফৎ এমন কোনো নিশ্চয়তা না পাচ্ছে যে, সে এই একই বিধিভঙ্গ পুনরায় করবে না- সে অব্দি তার ওপর এই ব্লক বলবৎ থাকবে।
__________________________________
হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে . . . . .
বিভিন্নজনের বিভিন্ন মতামত থাকাটাই স্বাভাবিক। কিন্তু বিনীত এবং দৃঢ়ভাবে নাগরিকব্লগ কর্তৃপক্ষ খুব-ই স্পষ্টভাষায় জানাতে ইচ্ছুক যে, যুক্তি কিম্বা তর্ক কিম্বা বাকস্বাধীনতা কিম্বা বিনোদন কোনো কারণের জের ধরেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কিম্বা বাঙালির জাতিসত্বাকে আক্রমণ করবার স্পর্ধা দেখানো কোনো নিককে সামান্যতম ছাড় দেয়া হবে না। নগরিকবিধির ৩ নং ধারাতে খুবই স্পষ্ট করেই একথাটি-ই উল্লেখ রয়েছে।
এই বিধিমতে, বিধিভঙ্গের স্পষ্টপ্রমানের উপস্থিতিপূর্বক "হ্যারিস" নামক নিকটিকে নাগরিকব্লগ থেকে চিরস্থায়ীভাবে ব্যান করা হলো।
____________________________
হাল ছেড়োনা বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে...
আহারে....ছাগু গুলা থাকলে মাঝে মধ্যে তামশা দেখা যায়.....ওগোরে পচায়াও মজা পাওন যায়...
****************************************************
লাখো শহীদ ডাক দিয়েছে; সব সাথীদের খবর দে....
সারা বাংলা ঘেরাও করে;রাজাকারদের কবর দে !!!
****************************************************
এক দফা দাবি..যুদ্ধাপরাধী দের বিচার এখনি করতে হবে
আহারে....ছাগু গুলা থাকলে মাঝে মধ্যে তামশা দেখা যায়.....ওগোরে পচায়াও মজা পাওন যায়...
****************************************************
লাখো শহীদ ডাক দিয়েছে; সব সাথীদের খবর দে....
সারা বাংলা ঘেরাও করে;রাজাকারদের কবর দে !!!
****************************************************
এক দফা দাবি..যুদ্ধাপরাধী দের বিচার এখনি করতে হবে
আসামী-০৯
ব্লগারদের অভিযোগ এবং কর্তৃপক্ষের পর্যবেক্ষণের ভিত্তিতে বেশকিছুদিন ব্লক রাখবার পরে, স্লো স্প্যামিং ও বাঙলাদেশের স্বার্থবিরোধী কর্মকান্ডে মদতদাতা একটি গোষ্ঠীর সাথে সন্দেহজনক নীতিগত সাযূজ্য পরীলক্ষিত হওয়ায় "শয়তান হন্তারক" নামক ব্লগার-এর ব্লগটিকে মুছে দেয়া হচ্ছে।
আসামী-১০
নাগরিকবিধির পূণর্পূনঃ লঙ্ঘন ও সহব্লগারদের প্রতি উষ্কানীপ্রদেয় আচরণের জন্য ব্লগনিক "লুলু পাগলা"কে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হলো।
____________________________
হাল ছেড়োনা বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে...
----------------------------------------------------------------------------------
A man who is not afraid is not aggressive, a man who has no sense of fear of any kind is really a free, a peaceful man.
আসামী-১১
নাগরিকবিধির একাধিক ধারা(ধারা নং ৪, ৭ এবং ১৫) একাধিকবার ভঙ্গ করায় এবং একাধিকবার দেয়া সতর্কবার্তায় কর্ণপাত না করায় 'সত্যকথন' কে অনির্দিষ্টকালের জন্য ব্লক করা হচ্ছে। এবং তাকে জানানো হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এডমিন প্যানেল তার কাছ থেকে মেইল মারফৎ এমন কোনো নিশ্চয়তা না পাচ্ছে যে, সে এই একই বিধিভঙ্গ পুনরায় করবে না- সে অব্দি তার ওপর এই ব্লক বলবৎ থাকবে।
____________________________
হাল ছেড়োনা বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে...
আসামী ১২:
উদ্দেশ্যমূলক ভাবে ব্লগে অস্থিতিশীলতা সৃষ্টি, এবং ব্লগারদের বিভ্রান্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নাগরিকবিধির ১৫ ধারা অনুসারে "প্রতিবাদী" নামধারী ব্লগারকে নিষিদ্ধ করা হলো।
____________________________
হাল ছেড়োনা বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে...
আমি যদি ডেঞ্জার জোনে থাকি তবে আগে থেকে জানব কি করে????
when they found my certificate-name meaningless, they gave me a very new name- that is ‘spoiled child’.
সত্যের পতাকাবাহী একজন প্রমাণিত জঙ্গি।তাকে অবিলম্বে ব্যান করা হোক।
আরণ্যক````````````````মহাকালের পথ ধরে বিনির্মাণ করে যাব স্বপ্নীল আগামী`````````````````
আসামী-১৩:
ব্লগের পরিবেশ দিকে যাদের নিয়মিত লক্ষ্য রয়েছে তাদের নতুন করে বলে বুঝাবার প্রয়োজন আছে বলে কর্তৃপক্ষ বিশ্বাস করেনা এবং কর্তৃপক্ষ এই মর্মে নিশ্চিত যে- গতক'দিনের থিতিয়ে আসা অস্থিতিশীল পরিস্থিতিকে বারবার উষ্কে দেয়ার প্রেক্ষিতে ব্লগের শুভাকাঙ্খি প্রত্যেক ব্লগার এ ব্যাপারে একমত যে- ভন্ড, ভুয়া, নন্টেফন্টে ও অন্যান্য যেসকল নিক থেকে অভিন্ন ব্যক্তি অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গৃহীত হওয়া বাঞ্ছনীয়! এক্ষেত্রে তাকে আইপি সহ ব্যান পূর্বক, তার পুনঃপুনঃ পরিবর্তনশীল আইপি প্রত্যেকবার খুঁজে বের করে ব্যান করা করা হবে বলে ঘোষণা দেয়া হচ্ছে! স্লো-স্প্যামিং ছাড়াও একাধিক ধারায় এই ব্যবস্থা বলবত করা হবে। এবং যেকোনো নিকথেকে সমপরিচায়ক চরিত্র প্রকাশ পাওয়ামাত্রই সেই নিক সংশ্লিষ্ট আইপি সহকারে ব্যান করা হবে!
____________________________
হাল ছেড়োনা বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে...
better late than never.
সময়োপযোগী সিদ্ধান্ত ....পাগলে ভালা ফাইল
****************************************************
লাখো শহীদ ডাক দিয়েছে; সব সাথীদের খবর দে....
সারা বাংলা ঘেরাও করে;রাজাকারদের কবর দে !!!
****************************************************
এক দফা দাবি..যুদ্ধাপরাধী দের বিচার এখনি করতে হবে
সত্যের পতাকা নামক নিকটির বিরুদ্ধে কী কোন ব্যবস্থা নেয়া হয়েছে?
আরণ্যক````````````````মহাকালের পথ ধরে বিনির্মাণ করে যাব স্বপ্নীল আগামী`````````````````
কাঠঘরায় কি কখনো আমার নাম উঠেছিল??
.........তবুও ভাল আছি,ভাল থেকো।
ব্লগার "তাইফুর"কে জামাতি ইসলামির রাজনীতি পরোক্ষভাবে সমর্থন করায় এবং যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলায় ব্যান করা হলো, সেই সাথে অন্যকোন নিক এ পরবর্তীতে একই আচরন করলে আইপি সহ ব্যান করা হবে মর্মে সতর্ক করা হলো। সেই সাথে তার দেয়া কিছু মন্তব্য আগামী ১২ ঘন্টার মধ্যে মুছে দেয়া হবে। উক্ত ব্লগার ইচ্ছা করলে নিজের মন্তব্য নিজ উদ্যোগে সংরক্ষণ করতে পারেন।
____________________________
হাল ছেড়োনা বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে...
ব্লগার 'রাকিব অনাদি'কে ব্লগ কর্তৃপক্ষের পক্ষ থেকে সুস্থ ব্লগিং চর্চার অনুরোধ করার পরও তার সর্বশেষ দু'টি পোষ্টে অশালীন, কুরুচীপুর্ণ ও অসুস্থ ব্লগিং চর্চা অব্যাহত রাখার কারণে "একটি ফোনালাপ। অতঃপর চিন্তার সমুদ্রে অবগাহন...... ১৮+" ও "কিছুই বুঝলাম না" পোষ্ট দু'টি মুছে দেওয়া হল। একই ধরনের আচরণের বিষয়ে উল্লেখিত ব্লগারকে চুড়ান্তভাবে সতর্ক করা হল। কোন প্রকার ব্যতয় ঘটলে মডারেশন প্যানেলের সিদ্ধান্ত মোতাবেক উক্ত ব্লগারকে ব্যান করার মত কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
___________________________________
হাল ছেড়োনা বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে.....
* নতুন মন্তব্য লিখুন *