নাগরিকবিধি

১.
নাগরিকব্লগ পর্নো ভিডিও, ছবি এবং লেখা প্রকাশ করা হতে বিরত থাকবে এবং প্রকাশকারীকে আইপি-সহ স্থায়ীভাবে নিষিদ্ধ করবে।

২.
যথাসম্ভব শালীন নামে ব্লগারদের নাম নিবন্ধন করবার জন্য উৎসাহিত করা হচ্ছে।

৩.
বাংলাদেশ রাষ্ট্রের ও বাঙালি জাতির বিরুদ্ধাচারণ করে এমন কোনো পোস্ট প্রকাশ করা হতে বিরত থাকবে নাগরিকব্লগ। অভিযুক্ত লেখাটি তাৎক্ষণিকভাবে মুছে ফেলা হবে এবং আলোচনা সাপেক্ষ্যে পোস্টদাতাকে নিষিদ্ধ করার ক্ষমতা নাগরিকব্লগের থাকবে। উদাহরণস্বরূপ, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৫২’র ভাষা আন্দোলন প্রভৃতি নিয়ে যেকোনো ধরনের কুরূচিপূর্ণ/অশ্লীল বক্তব্য ও বিরুদ্ধাচারণের ক্ষেত্রে নাগরিকব্লগ কর্তৃপক্ষ “জিরো টলারেন্স” দেখাবে।

৪.
ধর্ম সম্পর্কিত কোনো লেখায় নাগরিক ব্লগের কোনো আপত্তি না থাকলেও কোনো পোস্ট দ্বারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মনে করলে নাগরিকব্লগ সেই পোস্ট-এর ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখবে।

৫.
আস্তিক-নাস্তিক যুক্তিতর্কে অহেতুক গালি-গালাজ/ব্যক্তি আক্রমণ নাগরিকব্লগ কঠোরভাবে নিরুৎসাহিত করবে।

৬.
যে কোনো ধরনের ফ্লাডিং, স্প্যামিং, কোডিং মুছে দেয়া হবে। প্রথম পাতায় একজন ব্লগারের একটি পোস্ট-ই দেবার অনুরোধ করা হচ্ছে। প্রথম পাতায় একজনের একাধিক পোস্ট এলে তা ফ্লাডিং বলে গণ্য হবে এবং এই ক্ষেত্রে দ্বিতীয় পোস্ট-টি প্রথম পাতা হতে সরিয়ে দেয়া হবে।

৭.
মেশিন রাইট, বক্তব্যহীন, সুত্র উল্লেখ ব্যাতীত কপি-পেস্ট এবং যে পোস্টে কপি-পেস্ট অংশটি-ই প্রধান হয়ে দাঁড়ায় এমন পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হবে।

৮.
ব্যক্তি আক্রমনাত্মক পোস্ট বা কমেন্ট যদি আক্রান্ত ব্যক্তির পরিবার, ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিম্বা প্রাণনাশী হুমকি বলে প্রতীয়মান হয়- নাগরিকব্লগ সেই পোষ্ট মুছে দেয়ার ক্ষমতা রাখবে।

৯.
অন্য কোনো কমিউনিটি ব্লগের বিষোদগারের প্লাটফর্ম হিশেবে নাগরিকব্লগকে ব্যবহার করার প্রচেষ্টাকে প্রবলভাবে নিরুৎসাহিত করা হবে।

১০.
ডুয়াল পোস্টিং সম্পর্কে নাগরিকব্লগ কর্তৃপক্ষের কোনো আপত্তি না থাকলেও, নাগরিকব্লগে প্রকাশিত কোনো লেখা পূর্বে অন্যকোনো আন্তর্জালিক মাধ্যমে প্রকাশিত হয়ে থাকলে তা উল্লেখ করবার অনুরোধ রইলো। অন্যকোনো আন্তর্জালিক মাধ্যমে প্রকাশিত কোনো লেখা নাগরিকব্লগের কোনোরূপ প্রকাশনায় (ই-বুক কিম্বা সম্মিলিত বই) স্থান পাবে না এবং স্টিকিপোস্ট হিসেবে নির্বাচিত হবে না। যে লেখা গুলো নাগরিক ব্লগে প্রথম প্রকাশিত, সেগুলোর ক্ষেত্রে অন্য ব্লগে সর্বনিম্ন ১দিন (২৪ ঘন্টা) পরে প্রকাশিত হলে তা গ্রহণযোগ্য হবে।

১১.
নাগরিক হতে হলে বিনা দ্বিধায় নিবন্ধন করে ফেলুন, আর তৎক্ষণাৎ হয়ে উঠুন আমাদের একজন। তবে ক্ষেত্রবিশেষে সর্বোচ্চ ৭২ ঘণ্টা অপেক্ষায় থাকতে হতে পারে।

১২.
নাগরিকব্লগে প্রকাশিত সকল লেখা এবং মন্তব্যের দায় উক্ত লেখার লেখক ও মন্তব্যকারীর। কোন পোস্ট এবং মন্তব্যের দায় কোন অবস্থায়'ই নাগরিকব্লগ বহন করবে না।

১৩.
ইংরেজী হরফে বাংলা লেখা যে কোনো লেখাকে নাগরিক ব্লগের প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হবে এবং লেখাটিকে ব্লগারের নিজস্ব ব্লগে স্থান্তরিত করা হবে। এই একই কাজ ২য় বার করলে ব্লগার “স্লো-স্প্যামিং করছেন” এই আওতায় বিবেচনা করে অনির্দিষ্ট কালের জন্য ব্যান করা হবে

১৪.
যদি নাগরিকব্লগ কর্তৃপক্ষ কোনো লেখার বক্তব্য শুধুই অন্য কোনো সাইট, প্রতিষ্ঠান, ব্যাক্তি কিংবা যে কোনো কিছুর একচ্ছত্র বিজ্ঞাপন বলে মনে করে তবে নাগরিকব্লগ কর্তৃপক্ষ সেই পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিবে এবং পোস্টে দেয়া লিঙ্কটি অকার্যকর করবে। এই একই কাজ ২য় বার যদি উক্ত ব্লগারের দ্বারা সংঘঠিত হয়, তবে উক্ত ব্লগারকে নাগরিক ব্লগে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধকরা হবে।

১৫.
স্লো স্প্যামিং এর ব্যাপারে নাগরিক কর্তৃপক্ষ সংশ্লিষ্ঠ ব্লগারের ক্ষেত্রে “জিরো টলারেন্স" প্রদর্শন করবে।

উল্লেখ্যঃ
এক-ই সময়ে একাধিক ব্রাউজার থেকে ব্লগারদের-কে লগ-ইন করবার ব্যাপারে সতর্ক করা যাচ্ছে; এবং তা আপনাদের নিজস্ব নিরাপত্তার খাতিরেই। এহেন কোনো ঘটনা মডু টিমের চোখে পড়লে তৎক্ষণাত সংশ্লিষ্ট নিক-এর পাসোয়ার্ড পরিবর্তন করা হবে এবং তা ব্লগারের প্রদত্ত ই-ঠিকানায় জানানো হবে।