নাগরিকব্লগ;-"স্লো-স্প্যামিং" এর ক্ষেত্রেও দেখাবে জিরো-টলারেন্স।

স্লো-স্প্যামিং শব্দটি হয়তো অভিধানে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এর ব্যবহার বাঙলা ব্লগস্ফিয়ারে কম নয়। বিশুদ্ধ খাবারের সাথে যেমন স্বল্প পরিমাণ বিষ দীর্ঘমেয়াদে মিশিয়ে মানব শরীরের বড় ধরনের ক্ষতি করা যায় তেমনি বাঙলা ব্লগে এমন কিছু ক্ষতিকর কর্মতৎপরতা চোখে পড়ে যার ব্যাখ্যা এবং শ্রেণীকরণ জরুরী হয়ে দাঁড়িয়েছে। সত্যের সাথে মিথ্যা মিশিয়ে অথবা অভিযোগের ভিত্তি কৌশলে নিজে তৈরি করে তার সাথে মিথ্যা অভিযোগ মিশিয়ে সাধারণ ব্লগারদের বিভ্রান্ত করার প্রবণতা বেড়েছে। নাগরিক ব্লগ অবাক হয়ে লক্ষ্য করছে আমাদের জাতীয় রাজনৈতিক কলা কৌশল কত চমৎকার ভাবে আমাদের ভার্চুয়াল জীবনে চলে এসেছে। ক্ষতিকর কর্মতৎপরতার কিছু উদাহরণ দেয়া হলো।

১. মাল্টিনিক বানিয়ে ব্লগারদের মধ্যে অথবা ব্লগার-কর্তৃপক্ষ'র মধ্যে অকারণ ঝামেলা তৈরি করা।
২. ব্লগের বিরুদ্ধে অর্ধসত্য অভিযোগ তোলা, এবং মিথ্যা অংশটি কৌশলে ব্লগের সুনাম ধ্বংসে ব্যবহার করা।
৩. ব্লগের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তোলা যা আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও দীর্ঘমেয়াদে ক্ষতিকর।
৪. অকারণ, অর্থহীন পোস্ট, কমেন্ট, উস্কানিমূলক মন্তব্য, অন্যকে অসংযত মন্তব্য করতে উৎসাহ প্রদান করা।
৫. অভিযোগের ভুল ব্যাখ্যা এবং ভ্রান্তিমূলক ব্যাখ্যা।
৬. ব্লগের ট্যাকনিক্যাল সমস্যার ভুল এবং ভ্রান্তিমূলক ব্যাখ্যা প্রদান করে বিভ্রান্তি ছড়ানো।

উপরোক্ত কাজগুলো যখন একজন ব্লগার কৌশলে করতে থাকেন তখন অনেক সময় কর্তৃপক্ষের কিছুই করার থাকে না, কৌশলী ব্লগার নীতিমালার ধুঁয়া তুলে পার পেয়ে যান।

নাগরিকব্লগ আগেও বহুবার বলেছে আবারো বলছে, এই ব্লগ, দলবাজ, দালালি ব্লগপলিটিক্স করার জন্য তৈরি হয়নি। ব্লগারদের একটি সুস্থ পরিবেশ উপহার দিতে নাগরিকব্লগ দৃঢ়প্রতিজ্ঞ। নাগরিকব্লগ কৌশলী ব্লগারদের সাথে কৌশলী হয়ে সময় নষ্ট করতে নারাজ।

এই পোস্টের মাধ্যমে নাগরিকব্লগ ঘোষণা দিচ্ছে, এখন থেকে যে কোন ব্লগারের প্রারম্ভিক অথবা যেকোন সময়ের পাফর্মেন্স- এ যদি "স্লো-স্প্যামিং" ধরা পরে উক্ত ব্লগারকে নিষিদ্ধ করা হবে। এতে সাময়িক ভাবে অনেকের মনে হতে পারে নাগরিকব্লগ অকারণ কঠোর, কিন্তু নাগরিকব্ল নিশ্চিত, ব্লগের চূড়ান্ত আচরণে ব্লগারগণ অখুশি হবেন না। কারণ নাগরিকব্লগ ব্লগ পলিটিক্স'এর জায়গা নয়। নাগরিকব্লগ হিংসা বিদ্বেষকে নিরুৎসাহিত করতে চায়।

5
আপনার রেটিং: কোনোটি নয় গড়: 5 (2 ভোট)

* প্রতিক্রিয়া *



গুড ডিসিশান । এপ্রিশিয়েট

-------------------------------------------------------------------
দাবী একটি , হুকুমও একটি । যুদ্ধপরাধীদের বিচার চাই ।




থাম্বস আপ

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
চাঁদ-তাঁরা আমার আন্দোলিত করেনা। লু’হাওয়া আমায় শিহরিত করেনা। বৈশাখের ঝড়ো তান্ডবে আমি ভীত নই। সুনসান রাত্রির গভীরতায় আমি ভয়ে কুকড়ে উঠিনা...... মানুষ আমায় আন্দোলিত করে, শিহরিত করে, ভীত করে,
অবাক করে...... বড়ই অবাক করে ......।
!!




থাম্বস আপ থাম্বস আপ থাম্বস আপ থাম্বস আপ ব্লগপলিটিক্সের খেলা দেখতে দেখতে টায়ার্ড। সহমত জানাইয়া গেলাম।




যারা যারা ব্যান হলো বিভিন্ন অপকর্মের জন্য, তাদের কি কোন একটা নির্দিষ্ট ট্যাবে নিয়ে গিয়ে ফেলে আসা যায় না ? যেমন ধরা যাক একটা ট্যাব করা হলো "গারবেজ"। এইখানে অপকানিজকে ফেলে আসা হলো

-------------------------------------------------------------------
দাবী একটি , হুকুমও একটি । যুদ্ধপরাধীদের বিচার চাই ।




থাম্বস আপ থাম্বস আপ থাম্বস আপ

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
বেঁচে থাকা ভালো, মৃত্যু অধিকতর ভালো, কিন্তু সবচেয়ে ভালো না জন্মানো
==============================================




কমরেডস লিভ ইট । লেট দেম সাক দেয়্যার ওন এসেস। আমার ব্লগ ছাড়ছি নোংরামী দেইখা। এইখানেও এরা এইতা শুরু করতে চায়। নাগর পিতা ও দার- 1 ভাইয়ের এই দিকে দৃষ্টি আছে দেইখা ভালো লাগলো।

****************************************************
একদিন মাটির ভিতরে হবে ঘররে মন আমার, কেন বান্ধো দালান ঘররে মন আমার...... প্রানপাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে তুমি যাবে চলে...




আচ্ছা এমন কি একটু জায়গা পাওয়া যাবেনা যেখানে নিজের মত করে লেখা যাবে? সব জায়গায় এই ***লের পলিটিক্স। মেজাজ খারাপ হয়, করুনাও হয়।




আপনার কথাটা ভাবালো । আসলেই শান্তি কই ?




সহমত। গারবেজ ফালায়া দেওয়াই বুদ্ধিমানের কাজ।




''জুতা মারার'' একটা ইমো যোগ করেন। এই হারামজাদাদের জুতা মারতে মন চায়!




জুতা মারার ইমোর ব্যবস্থা করতাছি খাড়ান।




যদি বুঝতে পারি ঔষধে পচন ধরা অংশ ভালো হবে না বা কোন কারনে কোন অঙ্গ জীবন ঝুকির মধ্যে ফেলতে পারে তখন তাকে কেটে ফেলাই বুদ্ধিমানের কাজ, এ ক্ষেত্রে সাময়িম উপশমের থেকে জীবন বাচানো ফরজ হয়ে যায়।

উত্তম সহমত থাম্বস আপ

================================================
এই দেশে শিক্ষার হার ৪৮% হইলেও কবির হার শতকরা কত আমি তা জানি না, কারন আমি কবি না আমি কাক, তাও আবার পাতি কাক আর আমি আজো কুবিতা ফেরী করি আর কবিতা কিনতে পয়সা জমাই যাতে করে এক জন বুদ্ধিমান দানব হইতে পারি।
====




থাম্বস আপ নৃত্য




জুতা মারার ইমো দ্যান থাম্বস আপ

__________________________________

হয়তো তুমি পাশেই আছো, তবু তোমায় ছুতে কি পাই?




__________________________________

হয়তো তুমি পাশেই আছো, তবু তোমায় ছুতে কি পাই?




জনগনের দাবী মেটানো হইল।

সংগ্রহে রাখুন। বত্রিশপাটির হাসি বত্রিশপাটির হাসি বত্রিশপাটির হাসি




বত্রিশপাটির হাসি বত্রিশপাটির হাসি বত্রিশপাটির হাসি বত্রিশপাটির হাসি বত্রিশপাটির হাসি

=====================================
যুদ্ধাপরাধীদের বিচার "চাই" আবার কী?! বিচার না করলে মাইরে মিস নাই...
=====================================




থাম্বস আপ ভালো সিদ্ধান্ত




জাঝা ডিসিশান... খুশি




জট্টিল!!

----------------
সহজ কথা সহজ ভাবে




নৃত্য নৃত্য নৃত্য নৃত্য নৃত্য নৃত্য নৃত্য থাম্বস আপ থাম্বস আপ থাম্বস আপ থাম্বস আপ থাম্বস আপ থাম্বস আপ ভালোবাসা ভালোবাসা ভালোবাসা চুম্বন চুম্বন চুম্বন চুম্বন

****************************************************
লাখো শহীদ ডাক দিয়েছে; সব সাথীদের খবর দে....
সারা বাংলা ঘেরাও করে;রাজাকারদের কবর দে !!!
****************************************************
এক দফা দাবি..যুদ্ধাপরাধী দের বিচার এখনি করতে হবে


* নতুন মন্তব্য লিখুন *

তথ্যটি সবাই দেখতে পাবে না। সংরক্ষিত থাকবে।
  • ওয়েবপেজের ঠিকানা এবং ইমেল ঠিকানা স্বয়ংক্রীয়ভাবে সংযুক্তিতে (লিংক) রূপ নেবে।
  • লাইন এবং প্যারাগ্রাফ স্বয়ংক্রীয়ভাবে ব্রেক করবে
  • টেক্সচুয়াল ইমোটিকন স্বয়ংক্রীয়ভাবে ইমেজে রূপ নেবে।

আরো বিস্তারিত ফর্ম্যাটিং অপশন (আবশ্যক নয়)

কোনো সফটওয়্যার ছাড়াই বাংলা লিখুন





(বাংলা ও ইংরেজী পরিবর্তন করতে Ctrl+G চাপুন)