কবীর হুমায়ূন -এর ব্লগ

চেতন-বিদ্ধ প্রেমিক প্রবর

সাতরঙা মনের ভেতর আমার কোন স্থান কি আছে ?
এই প্রশ্ন ছুঁড়েই কবি উল্টোপথে স্বপ্ন-খোঁজে।
পা জড়ানো নদীর জলে, পাহাড় চুঁড়ায় স্বপ্ন আঁকা,
শীতল মরুর মিহিন বালু উড়িয়ে যায় দুখের পাখা,
চাঁদনি-ছোঁয়া আকাশ তলে স্বপ্নরা সব মরে থাকে,
সবুজ চাতাল রয় ঘুমিয়ে নিরব এক কান্নার ফাঁকে।

ঝিঁ-ঝিঁ পোকার গান

কবিতারা শীতের পাখীর মতো উড়ে আসেনা মগজের চাতালে,
আতিপাতি করে কি কবিতার সুর পাওয়া যায় মরুর লু হাওয়ায়!
যতোবার ভাবি তোমাকে ভুলে যাবো, সন্ধাতেই যাবো বিছানায়,
স্বপ্ন দেখবো না আর- ঘুমের বড়ির তীব্রতায় অচেতন হয়ে রবো।

তুমি ঘুরে ফিরে এসে স্বপ্নের আবির ছড়াও আমার চেতনায়,
অজানিত এক পুলকের উত্তাল ঢেউ আছড়ে পড়ে বেলাভূমে;
যেখানে রোপন করেছিলে চতুরতায় ভালোবাসা নামক বীজ,

কবীর হুমায়ূনের কবিতা : স্বর্গচ্যুতা


হৃদয়ের গহীন অরন্যে- নিভৃত নির্জনে
ফুটেছিল যে বর্ণহীন গোলাপ কুসুম;
ভালোবাসার হৃদপিন্ড ছিঁড়ে এই আমি
ছড়িয়ে দিয়েছিলাম রক্ত- নিপুন কৌশলে।
সমুদ্রের সবুজাভ নিকষ অন্ধকারের ভেতর
সবিতার উজ্জ্বল আলোকচ্ছটা প্রতিবিম্বিত,
তেমনি তোমার আলোক প্রভা অহোরাত্র

কবীর হুমায়ূনের চতুর্দশপদী কবিতা : বস্ত্র-বালিকা

সারি সারি হেটে যাও কুয়াশার পথে
বস্ত্র-বালিকা তুমি; শীতের বাতাসে
শিহরণ তুলে যায়; তব আঁচলেতে
শিশিরের কণা জমে, ভোরের আকাশে
বেতস ফলের মতো ধুসর চাহনী;
তপনের ঘোলা চোখ দৃষ্টি হারায়
চন্দ্রালোকের পথে; জীবন কাহিনী
ঘুর্ণায়মান , বার বার আসে যায়।

করস্পর্শের কৌশলে লাবন্যময়

চন্দ্রকান্তা


চন্দ্রকান্তা ! বিস্তারিলে অনুপ প্রতীতি,
নিরুদ্দেশ পোতাধ্যক্ষ লভিনু মেদিনী;
নিরীশ্বর চেতনায় স্বর্ণোজ্জ্বল স্মৃতি
আঁকড়িলে চতুর্যুগ প্রিয়ঙ্গু চন্দনী।
অগ্নীশুদ্ধ রসোত্তম মুদারা প্রকাশী
কিন্নরের মরুদ্বীপ লভিলে একাকী;
কুলাচার বিসর্জনে জেনেছি প্রেয়শী

কবিতা ও স্বপ্ন / কবীর হুমায়ূন

কবিতার মাঝে স্বপ্নরা আর বিস্তার করে না,
কবিতা এখন জঠর জ্বালার কান্না হয়ে আসে;
ভালোবাসা-ফুল ক্রমশঃ এখন বিবর্ণ হয়ে যায়,
সমাজ-চাতালে খুন আর জখম অহরহ হাসে।

বিশ্বাসের চাদর বিসারিলে মানুষের সমাজে,
বোকা ভেবে সবে চতুর হাসিতে পড়ে লোটে;
ভালো মানুষেরা সর্ব পিছনে রহে যে দাঁড়ায়ে,
কবিতারা এখন স্বপ্ন ছাড়া ধুসরতায় ফোঁটে।

আমরা এখন ক্রান্তিলগ্নে বসবাস করি, হায়!
মিথ্যারা সব সত্যের উপর শাসন করে যায়;

তুমি ডাক দিলেই

(আমি একজন নূতন ব্লগার। এ মাত্র নাগরিকব্লগে প্রবেশের অনুমতি পেলাম। এটাই আমার প্রথম লেখা। সকল নাগরিকগণ সুন্দর ও সুস্থ্য থাকুন, এ কামনায়..............)


তুমি ডাক দিলেই আমি চলে আসি,
কেনো না, আমি যে তোমায় ভালোবাসি।
তোমার দুয়ারে করাঘাত হানি
উদগ্রীব হয়ে, টেনে আঁচলখানি
দরোজা খুলে দাও,
বিষন্ন চোখে তাকাও-
আমি ভুলে যাই সবকিছু – অতীত বর্তমান