দার-ওয়ান -এর ব্লগ

ঘোষণা

নাগরিকদের জানানো যাচ্ছে যে নাগরিকব্লগ পররবর্তী ঘোষণা দেয়া পর্যন্ত নতুন নিবন্ধনকৃত নিক সচল করবে না, সেক্ষেত্রে ব্লগারদের ধৈর্য্য ধ'রে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে, সেই সাথে ব্লগপোস্ট সরাসরি প্রকাশিত হওয়ার উপরও নজরদারি বাড়ানো হচ্ছে, ব্লগপোস্ট পোস্ট করার পর একজন মডারেটর পোস্টটি পরীক্ষা করবেন এবং প্রকাশ করবেন। তাই, পোস্ট প্রকাশিত না হলে একই পোস্ট বারবার না দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

হাল না ছাড়ার দুই বছর .....

হাল না ছাড়ার প্রত্যয় নিয়ে যে শিশুটি আঁতুড়ঘর পেরিয়েছে বীরদর্পে তার এখন দুই বছরের শৈশবকাল পুর্ণিমার জোয়ারে টুইটুম্বর করছে। এই জোয়ারে পুর্ণিমার উচ্ছ্বাস যেমনি ছিল আনন্দ জাগানিয়া, ঠিক তেমনি অমাবশ্যার অন্ধকার হুমকির মত এসে থমকে দিতে চেয়েছিল আমাদের।

দু'টি ঘোষণা

আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নাগরিকব্লগ হোস্টিংজনিত সমস্যার কারনে অফলাইনে থেকে ব্লগারদের সাময়িক অসুবিধা এবং দু:চিন্তার কারণ হওয়ায় আমরা আন্তরিকভাবে দু:খিত। ভবিষ্যতে ব্লগের যে কোন ধরনের সমস্যা এবং আপডেট' এর জন্য আপনারা ফেসবুকে নাগরিকব্লগ এই লিংকে ঢু

নাগরিক ই-বুকে লেখা আহ্‌বান

বাঙালীর অহংকারের মাস ফেব্রুয়ারী। ভাষার অধিকার আদায়ে বুকের রক্ত দিতে কুন্ঠাবোধ করেনি। বাঙালীর এই আত্মত্যাগ সমগ্র পৃথিবী আজ স্মরণ করে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনের মধ্য দিয়ে। তাই এই মাসেই আমরা ভাষার নবান্ন উৎসবে মাতি। বাংলাভাষার শব্দমালার ভান্ডার সমৃদ্ধ করি বই প্রকাশ করে। ভাষার এই মাসেই নাগরিকব্লগের পথচলা শুরু। দেখতে দেখতে দু'টি বছর আমরা পেরিয়ে এসেছি। তৃতীয় বছরে পা রাখতে যাচ্ছে নাগরিক। ভাষার নবান

বিজয়ের যত গাঁথা...

এবার গোটা ডিসেম্বর জুড়েই এ যাবত বেশ কিছু অত্যন্ত গুরূত্বপূর্ণ পোস্ট এসেছে নাগরিকে। যা নিয়ে আমাদের মডারেশন প্যানেল এক মধুর সমস্যায় দিনানিপাত করছে। কেননা দেখা যাচ্ছে, একই সময়ে ব্লগে ঝুলছে একই রকম গুরূত্ব সম্পন্ন একাধিক লেখা। শুধু তাই নয়... গুরূত্ব বিচারে একই সাথে একাধিক স্টিকি করবার চেষ্টা করেও সুবিধা করে ওঠা যাচ্ছেনা!

আবারো ঘোষণা

ব্লগে নাগরিকদের সংখ্যা বাড়ছে, এটি একটি আনন্দের সংবাদ, সেই সাথে বাড়ছে পোস্ট, মন্তব্য'র সংখ্যা। প্রত্যেকেই নিশ্চয় খেয়াল করেছেন গত কয়েকদিন ধ'রে একই ব্লগারের দুটো পোস্ট প্রথম পাতায় থাকায় কিছু গুরুত্বপূর্ণ পোস্ট দ্বিতীয় পাতায় চলে গেছে। তাই কর্তৃপক্ষ ভাবছে নাগরিকবিধিতে কিছু পরিবর্তন আনা হবে, এখন থেকে প্রথম পাতায় কেউ একটির বেশি পোস্ট দিতে পারবেন না, শুধুমাত্র জনগুরুত্বপূর্ণ পোস্ট একের অধিক হলেও রাখা হতে

ঘোষণা

১ ) গত কিছুদিন ধ'রে দেখা যাচ্ছে কিছু ব্লগার ধর্ম ভিত্তিক পোস্ট দিচ্ছেন যেগুলোর কোন অর্থ হয় না, আলোচনার কোন সুযোগ নেই, প্রগতিশীল কিছু নেই, অহেতুক সাম্প্রদায়িক কথাবার্তা, ধর্মের ফজিলত অথবা বেহেস্তে যাওয়ার উপায়--- এ ধরনের পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হবে। এবং বারবার একই ধরনের পোস্ট দিলে উক্ত ব্লগারকে ব্যান করা হতে পারে।

ঘোষণা

নাগরিক প্রতি অনুরোধ পোস্ট এবং মন্তব্যের ক্ষেত্রে কোন সমস্যা চোখে পড়লে তা যেনো আমাদের সাপোর্ট সেন্টারে সাথে সাথে জানান, কারণ আজ দুপুর থেকে কমপক্ষে দুটো পোস্টের মন্তব্য এবং স্থান উলটপাটল হওয়ার ঘটনা ঘটেছে, এটি একটি টেকনিক্যাল সমস্যা, ব্লগ কর্তৃপক্ষ সমস্যাটি সমাধান করার চেষ্টা করছে, এবং নাগরিকদের কাছে অনুরোধ করছে নতুন ধরনের কোন সমস্যা চোখে পড়া মাত্র যেনো রিপোর্ট করা হয়।

ঘোষণা

এটা অত্যন্ত বিরক্তিকর ব্যাপার যে নাগরিকব্লগের শুভাকাঙ্খিরা আবারো সক্রিয় হয়েছেন এবং মনের আনন্দে সাইবার এট্যাক করে যাচ্ছেন। যে কারণে ব্লগের অতিথি সংখ্যা মাঝে মাঝে ৫০০০ এর উপর দেখাচ্ছে। এই বিপুল অতিথি'র চাপে ব্লগের ডাটাবেজে কিছু সমস্যা হয়েছিলো যা সমাধান করা হয়েছে। আপনাদের মধ্যে যারা এখনো বিভিন্ন "কোড" দেখতে পাচ্ছেন তারা ক্যাশ কুকিজ রিফ্রেস করে আবার দেখুন।

ঘোষণা

হাল না ছাড়ার অঙ্গিকার নিয়ে প্রায় দেড় বছরেরও বেশি সময় আগে নাগরিকব্লগের জন্ম হয়েছিলো, অন্যায়, দূর্ণীতি, রাজনৈতিক নষ্টামির প্রতিবাদ করতে এবং প্রতিবাদী প্রজন্ম তৈরি করা'ই ছিলো নাগরিকব্লগের উদ্দেশ্য। আজ জোড় গলায় বলতে পারি কিছুটা হলেও আমরা সফল, প্রায় তিন লক্ষ মানুষ একবার হলেও নাগরিকব্লগে ঘুরে গেছে, জেনে গেছে হাল ছেড়ে দেয়ার সময় এখনো হয়নি। সকল সাফল্য নাগরিকদের; যারা নিরলস লেখালেখি মাধ্যমে শেয়ার করেছেন তাদ

নাগরিকরা কী বলেন?

বাস্তব জীবনে হোক, ব্লগে হোক, আমরা সবাই ফেলে আসা দিনগুলোকে "মিস" করি; সে যতই তিতা অথবা মিস্টি অথবা পানসা হোক না কেন? গতকাল এক বন্ধুর সাথে কথা হচ্ছিলো, তিনি বললেন! "মনে করতে পারিস, তোর আংকেলের ছাদের পাইপ ভেঙ্গে দিলাম!" যদিও সেদিন সেই বাসার বাথরুমসহ সকল পানিসম্পর্কিত কাজ থেমে ছিলো! তারপরও স্মৃতি বেশিরভাগ সময়'ই সোনালী!

প্রসঙ্গ: একান্ত ভিডিও এবং নাগরিকব্লগের অবস্থান...

অত্যন্ত কঠোরভাবে নাগরিকব্লগের সকল নাগরিক-কে জানানো যাচ্ছে যে, নাগরিকব্লগ মনে করে দুজন পূর্ণবয়স্ক মানুষ স্বেচ্ছায় তাদের বেডরুমে কি করছে সেটি একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার,এটি তৃতীয় কোন মানুষের আগ্রহের বিষয় হতে পারে না। আমাদের দূর্ভাগ্য বাঙালি হিসাবে তুলনামূলক বিচারে এই বদঅভ্যাসটি আমাদের সবার আছে। যেহেতু নাগরিকব্লগ কারো ব্যক্তিগত স্বভাব পাল্টাতে পারবে না, তারপরও ব্লগের মাধ্যমে সেই বিকৃত মানসিকতার

বিপুল সংখ্যক ভিজিটর রহস্যের খোলাশা।

নাগরিকব্লগে হঠাৎ করে অতিথি আগমনের হার বেড়ে যাওয়াতে অনেকে মনে করছেন এটা হয়তো সাইটের কোন সমস্যা কিম্বা ট্রাফিক ম্যানিপুলেশান। অতিথি যারা আসছেন তারাও এটা ভেবে বসতে পারেন বলেই এই ভুলটা যেন না হয় তার ব্যাখ্যা দিতেই পোষ্টটি লিখতে হচ্ছে।
আমারা ব্লগের বর্তমান যাত্রী ছাউনীর যে চেহারা দেখছি তা নিম্নরূপ-

এইটা একটা গল্পের বই...

গল্প লেখার আসর বসেছে রোজার ঈদের আগে, সেই আসর ভাংলো এতোদিন পর! ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য পথশিশুদের মাঝে নতুন জামা বিতরনের ডামাডোলে কিছুটা চাপা পড়ে যায় গল্প লেখার আসরের উচ্ছাস! এর মাঝেও আমরা অনেক লেখা পেয়েছি, সবাই যে নিজের সবচেয়ে শ্রেষ্ট লেখাটাই দিতে চেয়েছেন তাদের প্রয়াসেই প্রকাশিত হচ্ছে!

হাল না ছাড়ার এক বছর...

হাল না ছাড়ার প্রত্যয় নিয়ে যে আন্দোলনটির শুরু, আজকে তা শৈশবের ১ম ফাগুন উদযাপনের দ্বারপ্রান্তে। যারা সাথে ছিলেন প্রতিটা মুহূর্তে, যারা হঠাত আলোর ঝলকানি হয়ে আবার তারা খসার দ্রুততায় বিলীন হয়েছেন, যারা অভিমানের মোড়কে ঢেকেছেন নিজেদেরকে, যারা কড়া-নাছোড়বান্দা হয়ে অনবরত শ্লোগান দিয়ে যাচ্ছেন এখোনো বা গুটি গুটি পায়ে এসে মিলছেন নতুন করে সবাই-ই সেই আন্দোলনের একেকটা ঢেউ, সেই মিছিলের একেক্টা হাত। তাদেরই প্রাপ্য