চাটিকিয়াং রুমান -এর ব্লগ

ঢাবি'র সহকারী অধ্যাপিকা রুমানা মঞ্জুরের জন্য পিটিশনে স্বাক্ষর করতে সবাইকে অনুরোধ করছি

ঢাবি শিক্ষিকা সহকারী অধ্যাপিকা রুমানা মঞ্জুরের উপর তার স্বামীর পৈশাচিক নির্যাতনের কথা আমরা সবাই জানি। তিনি যাতে দ্রুত ও ন্যায় বিচার পান সে জন্য প্রধানমন্ত্রীর বরাবর একটা পিটিশন করা হয়েছে। সবাইকে অনুরোধ করছি পিটিশনটিতে স্বাক্ষর করার জন্য।

পিটিশনে স্বাক্ষর করার জন্য এই লিঙ্কে যান। http://www.petitiononline.com/rmubc/petition.html

পিটিশনে স্বাক্ষর করার নিয়মঃ

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর রেকর্ড সমূহ

দেখতে দেখতে পর্দা নামল ১০ম বিশ্বকাপ ক্রিকেটের। দীর্ঘ ২৮ বছর বছর ভারত চ্যাম্পিয়ন হল। ভারত ২য় বারের মত চ্যাম্পিয়ন হয়ে কপিল দেবের পর বিশ্বকাপের ট্রফি উঠল মহেন্দ্র সিং ধোনির হাতে। শ্রীলঙ্কা বনাম ভারতের মধ্যকার এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ছিল ৩১৪৮তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করে। জবাবে ভারত ৪ উইকেট হারিয়ে ১০ বল বাকী থাকতে জয়ের বন্দর

ক্ষমা করো আমাদের

আজ ২৫শে ফেব্রুয়ারী। কিন্তু লজ্জিত হওয়া ছাড়া আমাদের করার আর কিছুই নেই। নির্মমভাবে নিহত হওয়ার ২বছর পরও তোমাদের জন্য কিছুই করতে পারিনি। শুধু পেরেছি সংসদে একটি আইন পাশ করতে। তোমাদেরকে যারা হত্যা করেছে কিংবা হত্যায় যারা সাহায্য করেছে তাদের জন্য সে আইনে কি আছে জানো? সর্বোচ্চ ৭ বছরের কারাদন্ড এবং জরিমানা হিসেবে মাত্র ১০০ টাকার বিধান রাখা হয়েছে সে আইনে! তোমাদের নিয়ে কৌতুকটা খুবই সুন্দর হয়েছে না?

আমার প্রিয় শখ

প্রত্যেকেরই কিছু না কিছু একটা প্রিয় শখ রয়েছে। কিংবা কারো রয়েছে একাধিক শখ। কারো কারো শখ- ভ্রমণ করা কিংবা ঘুরে বেড়ানো, কারো কারো শখ ছবি তোলা অথবা কারো কারো শখ ডাকটিকেট সংগ্রহ করা ইত্যাদি। ডাকটিকেট সংগ্রহকে “শখের রাজা” বলা হয়। পূর্বোল্লিখিত ৩টি শখই আমার প্রিয় শখ। ছোটবেলা থেকেই যেমন ভ্রমণ করতে পছন্দ করতাম তেমনি পছন্দ করতাম ডাকটিকেট সংগ্রহ করতে। আর শখের বসে প্রকৃতির ছবি তুলি ৫/৬ বছর ধরে।

অবশেষে উনারা সফল হইলেন

গত ১১ তা্রিখ বন্ধু ফা্রুক ফোন করে বলল যে ওর মেজ ভাই (মামুন ভাই)-এর বিয়ে। বিয়ের দিন, তারিখ জিজ্ঞেস করাতে সে বলল সোমবার, ১৪ই ফেব্রুয়ারী, রাতে অর্থাৎ বিশ্ব ভালবাসা দিবসে। যথা সময়ে বিয়ের ভেন্যুতে হাজির হলাম। গিয়ে দেখি কনে তার নির্ধারিত জায়গায় বসা। কনেকে দেখার পর ফারুককে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, ইনি মামুন ভাইয়ের সেই প্রেমিকা না, যার সাথে মামুন ভাই বিগত শতাব্দীর ৯৯ সাল থেকে প্রেম করে আসছে?

নীল নদের দেশ

নীল নদের উপর নির্ভর করে গড়ে উঠেছিল প্রাচীন মিশরের সভ্যতা। প্রতি বছর নীল নদের বন্যায় পলি পড়ে উভয় কূলের মাটি উর্বর হত, ফলত প্রচুর ফসল হত। এ ছাড়া খালের সাহায্যে পানি নিয়ে নীল নদের দুই তীরে অঞ্চলগুলোতে চাষাবাদ করা হত। এই আবাদি এলাকার পরিমাণ ছিল বর্তমান মিশরের জনবসতি এলাকার প্রায় সমান।

পৃথিবীর প্রথম সভ্যতা

যাযাবর শিকারি ও ফলমূল সংগ্রহকারী মানুষ যখন চাষাবাদ করতে শেখে এবং যুদ্ধবদ্ধ হয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকে তখন থেকেই মানবজাতির সভ্যতার যাত্রা। যেখানে জমি উর্বর ও ফসল ফলে পর্যাপ্ত এবং উদ্ধৃত ফসল দিয়ে অনুৎপাদনকারী প্রশাসন ও কারিগর শ্রেণীকে পোষণ করা যায় সেখানেই মানুষ বসবাস শুরু করে। সম্ভবত দুই নদীর মধ্যবর্তী উর্বর এলাকায় মানুষের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল। প্রাচীন মেসোপোটেমিয়া অর্থাৎ আজকের ইরাকের দজলা ও

মনের ভেতর আর কিছু নেই, শুধু তোমায় নিয়ে বেঁচে থাকার সাধ।

আকাশ দেখে প্রতিদিনই ভাবি দু’জনে মিলে দেখবো কবে চাঁদ;
মনের ভেতর আর কিছু নেই, শুধু তোমায় নিয়ে বেঁচে থাকার সাধ।
(গীতিকার জুলফিকার রাসেল)

২৬ ও ২৭জানুয়ারী এবং ২৯জানুয়ারী ইউকে শিক্ষা মেলা।

আগামী ২৬ ও ২৭ জানুয়ারি ঢাকায় এবং ২৯ জানুয়ারি চট্টগ্রামে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী 'ইউকে শিক্ষা মেলা'। উচ্চ শিক্ষার্থে যারা ইউকে যেতে আগ্রহী তাদেরকে তথ্য সরবরাহ ও ভর্তির সুযোগ করে দেয়ায় এ মেলা আয়োজনের উদ্দেশ্য। ঢাকার সোনারগাঁ হোটেলে ২৬ ও ২৭ জানুয়ারি এবং চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের ইছামতি হলে ২৯ জানুয়ারি এ মেলায় যুক্তরাজ্যের মোট ৪১টি কলেজ ও বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। মেলার প্রবেশ মূল্য ধরা হয়েছে ৫০ টাক

ক্রিকেট বিশ্বকাপ ২০১১ এর বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষিত।

পেসার মাশরাফি বিন মর্তুজাকে বাইরে রেখেই ঘোষিত হয়েছে বাংলাদেশের ১৫ জনের বিশ্বকাপ দল। ইনজুরির কারনে মাশরাফিকে দলের দলের বাইরে রাখাই নড়াইলে তার ভক্তরা কোচ জেমি সিডন্সের কুশপুত্তলিকা দাহ করে। ১৫ সদস্যের দলে যারা স্থান পেয়েছেন তারা হলেনঃ

সাকিব আল হাসান (অধিনায়ক)
তামিম ইকবাল (সহ-অধিনায়ক)
মোহাম্মদ আশরাফুল
ইমরুল কায়েস
জুনায়েদ সিদ্দিক
রকিবুল হাসান
মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
মাহমুদুল্লাহ

আমি একদম নতুন ব্লগার

আমি একদম নতুন ব্লগার। এই প্রথম কোনো ব্লগ সাইট-এর মেম্বার হলাম। এটাই আমার প্রথম কোনো লেখা। সব ব্লগারের প্রতি শুভ কামনা রইল।